ইন্দু গাড়িয়ার স্মরণ সভায় শ্রদ্ধাজ্ঞাপন || মানুষের পাশে থেকে সহযোগিতা তৃণমূলের সংখ্যালঘু সেলের


1
ইন্দু গাড়িয়ার স্মরণ সভায় শ্রদ্ধাজ্ঞাপন

বর্ধমান শহরে ২৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও স্থানীয় কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিকের তত্ত্বাবধানে ইন্দু গাডিয়ার স্মরণসভা অনুষ্ঠিত হলো। এ প্রসঙ্গে সুশান্ত প্রামাণিক জানান, ১৯৬৯ সালে ১১ ডিসেম্বর ইন্দু গাডিয়া সিপিএমের দুষ্কৃতিদের হাতে খুন হন। তারপর থেকে ডানপন্থী ছাত্র আন্দোলনের এই শহীদকে এখানে প্রতিবছর শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিনের স্মরণ সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান পৌরসভার এমসিআইসি উমা সাঁই ও প্রদীপ রহমান, কাউন্সিলর সাহাবুদ্দিন খান, ইন্তেখাব আলম, রুপালি কৈবর্ত্য, স্বীকৃতি হাজরা প্রমুখ। এদিন ইন্দু গাডিয়ার প্রতিকৃতিতে তারা প্রত্যেকেই মাল্যদান করেন। বিধায়ক খোকন দাস ইন্দু গাডিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার আদর্শে আজকের ছাত্র সমাজকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। উজ্জ্বল প্রামাণিক বলেন, ১৯৬৯-৭০ সালে সারা দেশজুড়ে কংগ্রেসের নির্দেশে ছাত্র আন্দোলন শুরু হয়। সেইসময় ছাত্র আন্দোলনকে বর্ধমানে নেতৃত্ব দিয়েছিলেন ইন্দু গাডিয়া। তাই তাকে সিপিএমের দুষ্কৃতি বাহিনীর হাতে খুন হতে হয়। আমরা এই শহীদ ছাত্র নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার আদর্শ মেনে ছাত্র সমাজকে এগিয়ে চলার পরামর্শ দিচ্ছি।

2
মানুষের পাশে থেকে সহযোগিতা তৃণমূলের সংখ্যালঘু সেলের

বর্ধমান শহরের ৩৫টি ওয়ার্ডে তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে এসআইআর-এর কাজে সাধারণ মানুষের পাশে থেকে সবরকম সহযোগিতা করা হয়েছে। এ খবর জানিয়েছেন বর্ধমান শহর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি তাজিবুর রহমান। তিনি জানান, গত ৪ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এসআইআর-এর ফর্ম পূরণের কাজ হয়েছে। এই কাজ করার জন্য প্রতিটি ওয়ার্ডে তৃণমূল সংখ্যালঘু সেলের নেতৃত্ব ও কর্মীরা সহায়তা ক্যাম্পে বসে সাধারণ মানুষকে সহযোগিতা করেছেন। এসআইআর-এর ফর্ম পূরণে যেখানে সমস্যা হয়েছে সাধারণ মানুষকে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। যারা নিরক্ষর বা অল্প শিক্ষিত তাদের এই ফর্ম পূরণে সাহায্য করেছেন সংগঠনের কর্মীরা। তাজিবুর বলেন, আমরা আশাবাদী আগামী দিনে যে ভোটার তালিকা প্রকাশিত হবে, সেখানে প্রত্যেক বৈধ ভোটারের নাম অবশ্যই থাকবে।