দলীয় নির্দেশ মেনে জামালপুরে অঞ্চল ভিত্তিক বিজয়া সম্মেলনী শুরু


দলীয় নির্দেশ মেনে জামালপুরে অঞ্চল ভিত্তিক বিজয়া সম্মেলনী শুরু

দল নির্দেশ দিয়েছে প্রতিটা অঞ্চলে করতে হবে বিজয়া সম্মেলনী। সেইমতো জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান প্রতিটি অঞ্চলে কোন কোন দিন বিজয়া সম্মেলনী করা হবে তার লিস্ট করে বিজয়া সম্মেলনী করার নির্দেশ দেন। সেই অনুযায়ী জারোগ্রাম অঞ্চলে জারোগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী করা হলো আটপাড়া পার্টি অফিসে। এই উপলক্ষ্যে সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, জেলা পরিষদের সদস্য শোভা দে,অঞ্চল সভাপতি আলাউদ্দিন শেখ, প্রধান নূরজাহান বিবি সাহানা সহ অন্যান্যরা। প্রচুর সংখ্যায় দলীয় কর্মীরা অংশ গ্রহণ করেন এই অনুষ্ঠানে। মেহেমুদ খান বলেন, দলীয় নির্দেশে কয়েক দিন আগেই ব্লকে করা হয়েছে বিজয়া সম্মেলনী। এবার শুরু হলো অঞ্চল ভিত্তিক বিজয়া সম্মেলনী। যা চলবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত। এই বিজয়া সম্মেলনী ১৩ টি অঞ্চলেই করা হবে।