এসবিআই-এর পঞ্চায়েত লেভেল স্যাচুরেশন ক্যাম্প


গ্রামীণ এলাকার মানুষকে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে আরও বেশি করে সম্পৃক্ত করা এবং তাদের আর্থিক বুনিয়াদকে শক্তিশালী করে তোলার লক্ষ্য নিয়ে ক্রেডিট ফাউন্ডেশন-এর আয়োজনে এসবিআই-এর খাঁদরা ব্রাঞ্চের উদ্যোগে স্যাচুরেশন ক্যাম্প অনুষ্ঠিত হলো। খাঁদরা পঞ্চায়েত লেবেল এই স্যাচুরেশন ক্যাম্পে উপস্থিত গ্রাহকদের এসবিআই-এর বিভিন্ন পরিষেবা বিষয়ে সচেতন করা হয়। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন ব্যাংকের সিজিএম সঞ্জয় ভি এস, জিএম বিশাল সাক্সেনা, জিএম (এনডাব্লিউ 2) টিকাম সিং গেহেলট, ডিজিএম দিব্যেন্দু চৌধুরী সহ অন্যান্য সিনিয়র আধিকারিকবৃন্দ। এই সচেতনতামূলক প্রোগ্রামে এসবিআই এর বিভিন্ন প্রোডাক্ট বিষয়ে আলোচনা করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, ব্যাংকের ইন অপারেটিভ একাউন্টকে অপারেটিভ করা, কে ওয়াই সি-র পুনর্নবীকরণ করা। এর পাশাপাশি সোশ্যাল সিকিউরিটি স্কিম হিসেবে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা(PMJJBY), প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY), অটল পেনশন যোজনা (APY) নিয়ে উপস্থিত আধিকারিকরা আলোকপাত করেন। একই সঙ্গে Pradhan Mantri Jan Dhan Yojana(PMJDY) অর্থাৎ নতুন অ্যাকাউন্ট খোলার বিষয় নিয়েও আলোচনা করা হয়। এ দিনের এই সচেতনতা মূলক শিবিরে উপস্থিত হয়ে স্থানীয় গ্রাহকরা এসবিআই এর বিভিন্ন প্রোডাক্ট বিষয়ে অনেক কিছু জানতে পারেন। তাদের বিভিন্ন প্রশ্নের উত্তরও তারা পান।