আয়া দিদিদের সামাজিক সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত করার উদ্যোগ | ২১ কে সামনে রেখে শ্রমিক সংগঠনের প্রস্তুতি সভা


1.
আয়া দিদিদের সামাজিক সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত করার উদ্যোগ

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বর্ষীয়ান শ্রমিক নেতা রাজেন শর্মা এবং বর্ধমান শহর আইএনটিটিইউসির সভাপতি প্রসেনজিৎ কুণ্ডুর উদ্যোগে হাসপাতালের আয়া দিদিদের বিনা মূল্যে সামাজিক সুরক্ষায় অন্তর্ভুক্ত করার কাজ শুরু হয়েছে। ১৫ দিনের মধ্যে ১৫০ জন আয়া দিদির ফ্রম ফিলাপ করে বর্ধমান শ্রম দপ্তরে জমা করা হবে বলে জানান প্রসেনজিৎ কুণ্ডু। তিনি বলেন, পরবর্তীতে আয়া দিদিদের হাতে এই সংক্রান্ত সার্টিফিকেট তুলে দেওয়া হবে। প্রতি ৩ মাস অন্তর প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে ১৬৫ টাকা করে ইন্টারেস্ট সহ সরকার জমা করবে। ৬০ বছর বয়স হলে সরকার তার ব্যাংক অ‌্যাকাউন্টে জমা হাওয়া মোট টাকা ট্রান্সফার করবে। জানা গেছে, স্থানীয় স্তরে এই শ্রমিক সেবা কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সর্বজিৎ ঘোষ, সৌমিত্র পোদ্দার , মুনমুন দাস প্রমুখ। প্রসেনজিৎ বলেন, এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী মলয় ঘটক উদ্যোগী ভূমিকা নিয়েছেন। এ ব্যাপারে উৎসাহিত করে চলেছেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও জেলা সভাপতি সন্দীপ বসু। এই প্রকল্পকে তারা সার্থক করে তুলতে চান সর্বত্র।

2
২১ কে সামনে রেখে শ্রমিক সংগঠনের প্রস্তুতি সভা

২১ জুলাইকে সামনে রেখে জামালপুর তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মশাগ্রামে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন জেলা আইএনটিটিইউসির সভাপতি সন্দীপ বসু, বিধায়ক অলোক কুমার মাঝি,ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল সহ সকল অঞ্চল সভাপতিরা। শহীদ দিবস কী, কেন এই দিন পালন করা হয় সে সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরেন বক্তারা। জামালপুর থেকে প্রচুর সংখ্যক তৃণমূল কর্মীদের ওইদিন ধর্মতলায় জমায়েত স্থলে পৌঁছতে হবে বলে বক্তারা বলেন। সন্দীপ বসু বলেন, জামালপুর ব্লকে যে সমস্ত কারখানাগুলো রয়েছে সেখানে দ্রুত নতুন কমিটি গঠন করতে হবে। এরমধ্যে দিয়ে এই ব্লক এলাকায় আইএনটিটিইউসির সংগঠনকে আরও শক্তিশালী করে তুলে তুলতে হবে।