1
জৈবপ্রযুক্তি বিষয়ে ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা
জৈবপ্রযুক্তি মানুষের জীবনে কিভাবে ইতিবাচক প্রভাব ফেলে সে বিষয়ে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খুব সরলভাবে বোঝালেন চেন্নাইয়ের একটি বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানের গবেষক শিক্ষিকা অদ্রিজা পাল।
ভ্যাক্সিন নির্মাণ জৈব প্রযুক্তির মাধ্যমেই হয়। বিশেষ জিন প্রযুক্তি নিয়ে নানান সম্ভাবনার মধ্যে একটি হল ইমুইনিটি ক্ষমতা বাড়িয়ে তোলা। যার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। জ্বালানির মধ্যে বায়োডিজেল, ইথানল ইত্যাদি বিষয়ে জৈব প্রযুক্তি নিত্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে, জানালেন অদ্রিজা। জৈব সার, পোশাকের ক্ষেত্রে কীটনাশক প্রতিহত করার শক্তিসম্পন্ন বিটি কটন, খাদ্যের ক্ষেত্রে ভিটামিন এ সমৃদ্ধ গোল্ডেন রাইস ইত্যাদি আবিষ্কার বাণিজ্যিকভাবে হতে শুরু করেছে। ফলে ছাত্রছাত্রীদের মধ্যে বিশ্বজুড়ে আগ্রহ আর সচেতনতা বাড়িয়ে তোলার প্রয়াস চলেছে। কারণ জৈব প্রযুক্তি দূষণ কমায়, স্বাস্থ্য নষ্ট না করে আমাদের জীবন আরও একটু ভাল রাখে। (পজ্)
বিদ্যালয়ের প্রধানশিক্ষক তথা জীববিদ্যার গবেষক ড. সুভাষচন্দ্র দত্ত জানান, জৈবপ্রযুক্তি বিশ্বের ভবিষ্যৎ। বিশেষত জনসংখ্যা এবং খাদ্যের অনুপাত যেখানে অবিন্যস্ত, বাসস্থানের হ্রাস যে অঞ্চলে সমস্যা, তথা সার্বিক ওষুধবিজ্ঞানের ক্ষেত্রে উন্নত জৈবপ্রযুক্তির প্রয়োগ বিশেষ ফলদায়ী হতে পারে।
তিনি বক্তা অদ্রিজা পাল এবং অনুষ্ঠানের উদ্যোক্তা বর্ধমান প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদারকে এই উদ্যোগ গ্রহণের জন্য সাধুবাদ জানান।
2
মহরমের আগে ঢাল কাঁধে নিয়ে ঘুরলেন বিধায়ক
মহরমের আগে সুসজ্জিত ঢাল কাঁধে নিয়ে ঘুরলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। তার সঙ্গে ছিলেন দুই কাউন্সিলর সাহাবুদ্দিন খান ও ইন্তেখাব আলম। ছিলেন অন্যান্য বিশিষ্টজনেরা। খোকন দাস বলেন, মহরমকে কেন্দ্র করে বর্ধমান শহরে সব ধর্মের মানুষ একত্রিত হন। মহরমের যে তাজিয়া বের হয় শহরে তা দর্শন করার জন্য শহরের রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ প্রতীক্ষায় থাকেন। যে সমস্ত মহরম কমিটি সুন্দর সুসজ্জিত তাজিয়া তৈরী করে তাদের পুরস্কৃত করা হয়। এইসবের মধ্যে দিয়ে বর্ধমান শহরে সুদীর্ঘ দিন ধরে একটা সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে। আমরা এই পরিবেশকে সুরক্ষিত রাখতে চাই। তাই সকলে মিলে মহরমের অনুষ্ঠানে সামিল হয়েছি। বর্ধমানের পাশাপাশি এই শহরের পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামাঞ্চলেও মহরমকে কেন্দ্র করে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে


