স্বেচ্ছাসেবী সংস্থা প্রাঙ্গণে উপস্থিত হলেন কলকাতা সেন্ট জেভিয়ার্সের ছাত্রীরা

স্বেচ্ছাসেবী সংস্থা প্রাঙ্গণে উপস্থিত হলেন কলকাতা সেন্ট জেভিয়ার্সের ছাত্রীরা

বর্ধমানের সমাজকল্যাণমূলক কর্মে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা “আমার পাঠশালা”র উদ্যোগে স্থানীয় নবাবহাট সংলগ্ন তালপুকুরে সংস্থার নিজস্ব প্রাঙ্গণে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। একইসঙ্গে পালিত হলো একটি গাছ মায়ের নামে এবং পুষ্টির দিশা কর্মসূচী। অনুষ্ঠানে আমার পাঠশালার পরিচালনায় এবং আরিহান্ত যোগা সেন্টারের ট্রেনার ও ছাত্রী আশরাফুন্নেশা খাতুন ও মেহনাজ সুলতানা দ্বারা পাঠশালার ৫০ জন সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের যোগাভ্যাস করানো হয়। সেই সঙ্গে পাঠশালা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচী ও আম,কলা,খেজুর, পেয়ারা, লাড্ডু সহযোগে পুষ্টিকর খাদ্য সামগ্রী পরিবেশন করা হয়। অনুষ্ঠানে সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা থেকে আমার পাঠশালায় ইন্টার্নশিপ করতে আসা ছাত্রীদের এবং তাঁদের অভিভাবকদের দ্বারা পুষ্টিকর খাদ্য সামগ্রী পরিবেশন ও শিখন সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। তাদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক সহ অন্যান্য সদস্যবৃন্দ। সেন্ট জেভিয়ার্সের প্রতিনিধিরাও এখানে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।