স্বনির্ভর বাংলা প্রকল্পে ফর্ম দেওয়ার কাজ শুরু জামালপুরে
স্বনির্ভর বাংলা প্রকল্পে ফর্ম দেওয়া শুরু হলো।
মুখ্যমন্ত্রী বাজেটেই ঘোষণা করেছিলেন, বাংলার ২১ থেকে ৪০ বছরের যুবক যুবতীদের জন্য বাংলার যুব সাথী প্রকল্প চালু করবেন। যাতে তারা পাঁচ বছরের জন্য প্রতিমাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন। মুখ্যমন্ত্রী যে কথা বলেন, সেই কথা রাখেন। শিবরাত্রির পূণ্য দিনে সারা রাজ্যে যুব সাথী সহ ভূমিহীন ক্ষেতমজুর, লক্ষ্মীর ভান্ডারের ফর্ম দেওয়া শুরু হলো। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকেও ব্লক অফিস থেকে ফর্ম দেওয়া শুরু হলো। এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক,বিডিও পার্থসারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান,ব্লক কৃষি আধিকারিক বিপাশা দাস,জয়েন্ট বিডিও রুদ্রেন্দু নন্দী সহ অন্যান্যরা।v প্রতীকীভাবে কয়েকজনের হাতে তারা ফর্ম তুলে দেন। মেহেমুদ খান বলেন, মুখ্যমন্ত্রী যা বলেন তা করে দেখান। বাজেট ঘোষণার পরই ফর্ম দেওয়া শুরু হলো। যতদিন না পর্যন্ত কোনো কাজ পাওয়া যাচ্ছে এই অনুদান যুবক যুবতীদের যথেষ্ট কাজে লাগবে। মুখ্যমন্ত্রী সব সময়ই সাধারণ মানুষের কথা ভাবেন এবং তাঁদের পাশে দাঁড়ান।


