1
সার্জ টিমের সদস্য হিসেবে সুজিত চক্রবর্তীকে সম্মানিত করলেন রাজ্যপাল
জাতীয় বিপর্যয় মোকাবিলায় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে যারা কাজ করেন, জীবনকে বাজি রেখে তাদের প্রতি মুহূর্তে এগিয়ে যেতে হয়। যেকোনো জাতীয় বিপর্যয়ে সাধারণ মানুষ খাদ্য ও পানীয় জলের জন্য সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। আর এই সমস্ত সামগ্রী তাদের কাছে পৌঁছে দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ন্যাশনাল ডিজাস্টার ওয়াটসন টিমের সদস্যদের কাছে। এই টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য হলেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বাসিন্দা সুজিত চক্রবর্তী। তিনি জেলা রেডক্রসের একজন গুরুত্বপূর্ণ সদস্য। দীর্ঘদিন এই সংস্থার সঙ্গে যুক্ত থেকে মানবসেবায় কাজ করে চলেছেন সুজিতবাবু। শুধু এই শহরে নয়, প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন সময়ে তিনি ছুটে গেছেন উড়িষ্যা, আসাম, উত্তরাখণ্ডের মতো রাজ্যে। যেখানে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে দিনের পর দিন কাজ করতে হয়েছে তাকে। এবার তার সেই কাজের স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস তাকে সম্মানিত করলেন। কলকাতার রাজভবনে গত ২১ মার্চ ভারতীয় রেডক্রস সোসাইটির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সভাপতি হিসেবে রাজ্যপাল সুজিত চক্রবর্তীর হাতে একটি স্মারক তুলে দেন। এদিন ভারতীয় রেডক্রস সোসাইটির পশ্চিমবঙ্গ শাখার annual general meeting এ তাকে সম্মানিত করা হয়। জাতীয় স্তরে সার্জ টিমের সদস্য হিসেবে সম্মানিত সুজিত চক্রবর্তী বলেন, এটা আমার জীবনে একটা স্মরণীয় অধ্যায়। এদিন রাজভবনে ভারতীয় রেডক্রস সোসাইটির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার ম্যানেজিং বডি ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং হিউম্যানিটেরিয়ান ওয়ার্কের স্বীকৃতি স্বরূপ এই রাজ্যের বিভিন্ন জেলার সার্জ টিম মেম্বারদের সম্মানিত করেন। এই সম্মান পাওয়ার পর সুজিত চক্রবর্তী বলেন, আমি অভিভূত। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পেরেছিলাম। সেই কাজ আমাকে অনেক বেশি মানবিক হতে শিখিয়েছে। আজ যে সম্মান পেলাম তা আমাকে মানব সেবায় আরও বেশি করে উদ্বুদ্ধ করবে।
2
জামালপুর ব্লকের বাসিন্দাদের ঈদের উপহার প্রদান বিধায়কের
আর কটা দিন পরেই মুসলিম সম্প্রদায়ের খুশির উৎসব ঈদ। আর এই খুশির ঈদে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বিধায়ক কোটা থেকে আজ জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে প্রত্যেকটি অঞ্চলের অঞ্চল সভাপতিদের হাতে ঈদের উপহার তুলে দেওয়া হলো। যার মধ্যে ছিল কাপড়, লুঙ্গি, জামা, ছোটদের পোশাক, চুড়িদার। উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল সহ অন্যান্যরা। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায়, ধর্ম যার যার উৎসব সবার। তাই আগামী ঈদে যাতে সকলে আনন্দের সঙ্গে কাটাতে পারেন তাই তাঁর কোটা থেকে আজ ঈদের উপহার হিসাবে পোশাক বিতরণ করা হলো। তিনি সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান। (পজ্)
জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তাঁদের দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চান সকলে আনন্দে থাকুন। তাই বিধায়ক কোটা থেকে যেমন দুর্গা পুজোয় উপহার দেওয়া হয়েছে, আবার ঈদের সময়ও বিধায়ক কোটায় মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে পোশাক তুলে দেওয়া হলো। এই উপহার আজ অঞ্চল সভাপতিদের হাতে তুলে দেওয়া হলো। তাঁরাই নিজেদের এলাকায় গিয়ে সাধারণ মানুষের হাতে এই উপহার তুলে দেবেন। এরজন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও প্রণাম জানান। তিনি বলেন, মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক বলেই এটা সম্ভব হয়েছে।


