1
সামাজিক সুরক্ষা যোজনায় শ্রমজীবী মানুষের অন্তর্ভুক্তি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্য সরকারের শ্রম বিভাগের উদ্যোগে সামাজিক সুরক্ষা মাস উদযাপন ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষ্যে সকল শ্রেণীর অসংগঠিত শ্রমিকদের অভিন্ন সামাজিক সুরক্ষা বলয়ে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে শুরু হয়েছে সামাজিক সুরক্ষা মাস উদযাপন। এক্ষেত্রে নির্মাণ – পরিবহণ সহ বিভিন্ন অসংগঠিত শিল্প ও সংযুক্তি পেশায় কর্মরত নথিভুক্ত শ্রমিকদের রাজ্য সরকারের আর্থিক সহায়তা প্রকল্প বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা কার্যকর করা হয়েছে। তারজন্যই বর্ধমান শহরের ২৫ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা মাঠে একটি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান শহরের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপ আচার্য, পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসির সহ-সম্পাদক প্রসেনজিৎ কুন্ডু, আশিস বিশ্বাস সহ শ্রম দপ্তরের আধিকারিকবৃন্দ। এ প্রসঙ্গে প্রসেনজিৎ কুন্ডু বলেন, শ্রমজীবী মানুষদের পেনশন, প্রভিডেন্ট ফান্ড সহ বিভিন্ন পরিষেবা প্রদানে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক প্রচেষ্টায় শ্রমজীবী মানুষদের বিভিন্ন সামাজিক সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে। এদিন বর্ধমান শহরে ১৫৬ জন শ্রমজীবী মানুষের হাতে বিভিন্ন সামাজিক সুরক্ষা যোজনার সুবিধা প্রদানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। শ্রম দপ্তরের বিভিন্ন আধিকারিকরা ছাড়াও তাদের হাতে এই সার্টিফিকেট তুলে দেন অনুপ আচার্য, প্রসেনজিৎ কুণ্ড, আশিস বিশ্বাস প্রমুখ। প্রসেনজিৎ বলেন, এ ব্যাপারে রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার আন্তরিক সহযোগিতা এই সমস্ত কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হয়েছে।
2
মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালন
মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে প্রার্থনা সভার আয়োজন করা হলো। ৩০ জানুয়ারি পূর্ব বর্ধমান সার্কিট হাউস প্রাঙ্গণে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। জেলা প্রশাসনের আধিকারিকরা পুষ্পার্ঘ্য নিবেদন করেন। প্রার্থনা সভার মাধ্যমে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দেওয়া হয়। মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদনে বহু সাধারণ মানুষও এদিন এখানে এসে উপস্থিত হন।


