সমস্ত ওয়ার্ডের সাফাই কর্মীদের সম্বর্ধনাজ্ঞাপন


সমস্ত ওয়ার্ডের সাফাই কর্মীদের সম্বর্ধনাজ্ঞাপন

বর্ধমান শহরের ৩৫টি ওয়ার্ডের সাফাই কর্মীদের সম্বর্ধনা জানানো হলো। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে বর্ধমান টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগের এমসিআইসি প্রদীপ রহমান, পৌরসভার আধিকারিক তাপস মাকড় সহ অন্যান্য আধিকারিক ও কর্মীবৃন্দ। এই অনুষ্ঠানে তাপস মাকড় শহরের বাসিন্দাদের যত্রতত্র আবর্জনা না ফেলার অনুরোধ করেন। এ ব্যাপারে পৌরসভার সেফাই কর্মীদের তিনি সহযোগিতার আহ্বান জানান। প্রদীপ রহমান বলেন, পৌরসভার সাফাই কর্মীরা সারা বছর কাজ করেন। তাদের এই কাজের সম্মান তারা কোথাও পান না। তাই পৌরসভার পক্ষ থেকে তাদের সম্বর্ধনা জ্ঞাপনের আয়োজন করা হয়েছে।