1
শিশু দিবস পালন তেজগঞ্জ চিল্ড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের
১৪ নভেম্বর বর্ধমানের অন্যতম সংস্থা তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে শিশু দিবস পালন করা হলো। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এখানে আগত শিশুরা কথায়, গানে, কবিতায় এদিনের আসরটিকে জমিয়ে তোলে। উপস্থিত ছিলেন এই সংস্থার সভানেত্রী সুদেষ্ণা বন্দ্যোপাধ্যায়, সম্পাদক উৎপল দত্ত, কোষাধ্যক্ষ শ্যাম সুন্দর লক্ষণ, কার্যকরী কমিটির সদস্য আব্দুল মাজিদ, সুদেষ্ণা শীল, চিন্ময় মল্লিক প্রমুখ। উপস্থিত ছিল এখানে আগত ১০০ জন শিশু কিশোর কিশোরী ছাত্রছাত্রী। এই অনুষ্ঠানে শিশু দিবসের তাৎপর্য তুলে ধরেন তেজগঞ্জ চিল্ড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভানেত্রী ও সম্পাদক। এই অনুষ্ঠানে শিশু দিবসের তাৎপর্য তুলে ধরেন সভানেত্রী, সম্পাদক সহশিক্ষিকা শবরী চক্রবর্তী, আশা রাম প্রমুখ। অনুষ্ঠানে কয়েকজন ছাত্রছাত্রী ও তাদের বক্তব্য রাখে। পরিবেশিত হয় আবৃত্তি, গান ইত্যাদি। (পজ্)
2
১৪ নম্বর ওয়ার্ডে শিশু দিবস উদযাপন
বর্ধমান শহর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি শেখ তাজিবুর রহমানের উদ্যোগে ১৪ নভেম্বর শিশু দিবসকে কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে এলাকার প্রায় ৩০০ শিশুর উপস্থিতিতে নাচ গান আবৃত্তি পরিবেশিত হয়। সঙ্গে ছিল খাওয়া-দাওয়ার আয়োজন। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। ছিলেন তাজিবুর রহমান সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মী ও সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন শিশুদের অভিভাবক অভিভাবিকারাও। এই অনুষ্ঠানে খোকন দাস বলেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর জন্মদিনটি শিশু দিবস হিসেবে পালন করা হয়। এখানে তাজিবুর রহমানের উদ্যোগে শিশু দিবসকে কেন্দ্র করে একটি খুশির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে এক ঝাঁক কচিকাঁচারা উপস্থিত হয়ে আনন্দের মধ্যে দিনটি কাটাচ্ছে। আজ এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেদের খুব ভালো লাগছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই দিনটি উদযাপন করেছেন। শিশুদের মধ্যে কিছুটা সময় কাটাতে পারার আনন্দটাই আলাদা। আমি অভিনন্দন জানাই আয়োজকদের। (পজ্)
এই অনুষ্ঠানের অন্যতম ব্যবস্থাপক তাজিবুর রহমান বলেন, শিশু দিবসে শিশুদের নিয়ে এই যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তা কচিকাঁচাদের কলরবে ভরে উঠেছে। তারা এখানে নাচ গান আবৃত্তি পরিবেশন করছে। তার সঙ্গে তাদের ভোজনের নানান আয়োজনও করা হয়েছে। এই দিনটিতে তারা খুশিতে কাটাক সেটাই আমরা চেয়েছি। তাই ১৪ ই নভেম্বর শিশু দিবসে তাদের পাশে থাকার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। (পজ্)


