মানুষ আইনের শাসনের পক্ষে রায় দিয়েছেনঃ সন্দীপ নন্দী


মানুষ আইনের শাসনের পক্ষে রায় দিয়েছেনঃ সন্দীপ নন্দী

রাজ্যের মানুষ এতদিন ধরে শাসকের আইন দেখেছেন। ৭২ সালের কংগ্রেস, ৩৪ বছরের বাম, আর ১৫ বছরের তৃণমূলের শাসনকালে রাজ্যজুড়ে শাসকের আইন প্রতিষ্ঠা পেয়েছিল। শোষিত হয়েছিল রাজ্যের মানুষ। এবার সেই শাসকের আইনের হাত থেকে মুক্তি পেতেই আইনের শাসনের পক্ষে রায় দিয়েছেন বাংলার আমজনতা। আর সেই রায় বিজেপির পক্ষে গিয়েছে। এবার বিজেপির হাত ধরেই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে বলে দাবি করলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য সন্দীপ নন্দী। তিনি বলেন, ৩৪ বছরের বাম শাসনের অবসান চেয়ে মানুষ তৃণমূল সরকারকে ক্ষমতায় এনেছিলেন। মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতবন্দ্যোপাধ্যায়। মানুষ প্রত্যাশা করেছিলেন তারা এবার সুস্থ ও স্বাভাবিক পরিবেশে বসবাস করতে পারবেন। কিন্তু যত দিন গেছে পরিস্থিতি তত বদল হয়েছে। একের পর এক নির্বাচনে চুরি করে, গায়ের জোরে ভয় দেখিয়ে, বিরোধী দলগুলোর কন্ঠ রোধ করে, তৃণমূল কংগ্রেস ভোটে জয়লাভ করেছে। এবারে নির্বাচন অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন নির্বাচন কমিশন। তারজন্য তাদের ধন্যবাদ জানাই। এই নির্বাচনে মানুষের রায় প্রকৃত অর্থে ফুটে উঠেছে। এবার বিজেপির হাত ধরে সোনার বাংলা তৈরী হবে। সন্দীপ বলেন, কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, রাজ্যে খুব শীঘ্রই গঠিত হতে চলেছে বিজেপির সরকার। তাই এই ডবল ইঞ্জিনের সরকার এই বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাবে। বাংলা আরও উন্নত হবে। স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি সমস্ত ক্ষেত্রে আরও অনেক অনেক এগিয়ে যাবে বাংলা।