মাধ্যমিকে রাজ্যে নবম স্থান অধিকার করলো বর্ধমানের পরমব্রত মন্ডল I শিবলিঙ্গ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ..


1
মাধ্যমিকে রাজ্যে নবম স্থান অধিকার করলো বর্ধমানের পরমব্রত মন্ডল

২ মে মাধ্যমিকের ফল ঘোষণা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী এবার রাজ্যে প্রথম দশজনের মধ্যে নবম স্থান অধিকার করেছে, মিউনিসিপাল হাইস্কুলের ছাত্র পরমব্রত মন্ডল। এ প্রসঙ্গে তার অনুভূতির কথা জানাতে গিয়ে পরমব্রত বলে, আলাদা করে কোনূ অনুভূতি তার নেই। পরীক্ষা ভালো দিয়েছিল। তাই আশা করেছিল পরীক্ষায় ভালো ফল হবে। তবে রাজ্যে কোনো স্থান অধিকার করবে এ রকম কোনো চিন্তাভাবনা তার ছিল না। পরমব্রত জানায়, আগামী দিনে সে মিউনিসিপাল হাইস্কুলেই পড়বে। বিজ্ঞান বিভাগ নিয়েই তার পড়াশোনা করার ইচ্ছে রয়েছে। ভবিষ্যতে কি হবে তা নিয়ে এখনও সে ভাবেনি। আপাতত বিজ্ঞান বিষয়ে পড়াশোনার মধ্যে দিয়ে ভবিষ্যতের চিন্তা সে করবে। পরমব্রত প্রাপ্ত নম্বর ৬৮৭ । টেস্ট পরীক্ষায় সে ৭০০ মধ্যে ৬৭০ পেয়েছিল। মাধ্যমিক ফাইনালে তার রেজাল্ট আরও কিছুটা ভালো হওয়ায় এবার রাজ্যে সে নবম স্থান অধিকার করতে সক্ষম হয়েছে।

2
শিবলিঙ্গ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সম্প্রীতির নিদর্শন জামালপুরে

সম্প্রীতির পরিবেশ পশ্চিমবঙ্গে বরাবরই বিরাজ করছে। আর তারই একটি উজ্জ্বল নিদর্শন লক্ষ্য করা গেল সম্প্রতি। শিব প্রতিষ্ঠার অনুষ্ঠানে সম্প্রীতির মেলবন্ধন দেখা গেল জামালপুরে। জামালপুর ২ অঞ্চলের কালরাঘাট দক্ষিণপাড়া বারোয়ারিতে একটি শিব লিঙ্গ প্রতিষ্ঠা করা হয়। এই উপলক্ষ্যে সারাদিন ধরে চলে বিশেষ পূজাপাঠ ও হোমযজ্ঞ। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, প্রধান মিঠু পাল, বাচ্চু মাঝি সহ অন্যান্যরা। শিব প্রতিষ্ঠা উপলক্ষ্যে এলাকার মানুষদের খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। মেহেমুদ খান বলেন, এখানে আসতে পেরে তার খুবই ভালো লাগছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গের এটাই সংস্কৃতি। হিন্দু মুসলিম সকলেই একে অপরের ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন। তিনি বাবা ভোলা মহেশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করেন। বলেন, সকলে যেন সুখে শান্তিতে থাকতে পারেন।