শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ ও ডিম-পাথর ছোড়ার অভিযোগ। কুণালের দাবি, গাড়ির কাচ ভাঙা হয়েছে এবং তাঁকে সভায় যেতে বাধা দেওয়া হয়। অন্যদিকে, বিক্ষোভকারীদের দাবি স্থানীয় ক্ষোভ থেকেই এই ঘটনা। বিজেপি নেতৃত্বও ঘটনার সঙ্গে দলের যোগ অস্বীকার করেছে। ঘটনাটি নিয়ে বিভিন্ন পক্ষের পরস্পরবিরোধী দাবি রয়েছে।
পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রাম ডাকবাংলা পেট্রোল পাম্প এলাকায় দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম চারজন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে চারজনকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতরা হলেন পরিমল সাঁতরা, বিজয় সাতরা, হাকিম মীর ও শেখ গোলাম জিকরিয়া।
অন্যদিকে, কলকাতার গালিব স্ট্রিটে প্রায় ৬০০ ব্যবসায়ী গত দু’সপ্তাহ ধরে ব্যবসা করতে পারছেন না বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ব্যবসায়ীদের দাবি, তাঁদের বৈধ ট্রেড লাইসেন্স থাকা সত্ত্বেও গত দুই রবিবার সেখানে বসতে দেওয়া হয়নি। আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানানো হয়েছে। মামলার পরবর্তী শুনানি ৬ অক্টোবর।
ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।
#StraightcutNews #KunalGhosh #MamataBanerjee #Srirampur #Hooghly #Bardhaman #Manteswar #RoadAccident #Kolkata #GalibStreet #CalcuttaHighCourt #WestBengalNews #BengalNews #BreakingNews


