পুরুলিয়ায় রাস্তায় পুকুর, গ্রামবাসীর উদ্যোগে রাস্তা সংস্কার! কালনায় ভগ্নপ্রায় বাড়ি ঘিরে আতঙ্ক

পুরুলিয়ার কাটিনপাড়া-পালঞ্জা রোডের দীর্ঘদিনের বেহাল দশা নিয়ে ক্ষোভ স্থানীয়দের। কাটিনপাড়া রেলওয়ে আন্ডারপাস থেকে পালঞ্জা গোপাল মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরে জল জমে ছোট পুকুরের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। দ্রুত সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।

অন্যদিকে, প্রশাসনের উপর আস্থা হারিয়ে নিজেদের উদ্যোগে রাস্তা সংস্কারে নামলেন বান্দোয়ানের চাঁদড়া এলাকার গ্রামবাসীরা। তাঁদের দাবি, চাঁদড়া স্কুল মোড় থেকে গ্রামের ভিতরে প্রায় ৫০ মিটার রাস্তা ১০ বছর ধরে সংস্কার হয়নি। বারবার প্রশাসনকে জানিয়েও সমাধান না হওয়ায় চাঁদা তুলে ও শ্রম দিয়ে রাস্তা চলাচলের উপযোগী করে তুলেছেন তাঁরা।

পূর্ব বর্ধমানের কালনায় ভগ্নপ্রায় একটি দোতলা বাড়ি ঘিরে আতঙ্ক। বাড়ির বিভিন্ন অংশ থেকে ইট ও চাঙড় খসে পড়ার অভিযোগ। সম্প্রতি রাতে বাড়ির একটি অংশ ভেঙে পড়ায় আতঙ্ক আরও বেড়েছে। স্থানীয়দের দাবি, বাড়িটির পাশ দিয়ে প্রতিদিন স্কুলপড়ুয়া, সাধারণ মানুষ ও যানবাহন চলাচল করে এবং কাছেই রয়েছে মেজো কালীতলার মন্দির। একাধিকবার পৌরসভাকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ হয়নি বলে অভিযোগ। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।

#StraightcutNews #Purulia #Katipara #Palanja #RoadCondition #RoadRepair #Bandwan #GramBangla #Kalna #Bardhaman #WestBengalNews #BengalNews #LocalNews #BreakingNews