মন্ত্রী দিলীপ ঘোষের সকালের রাজনৈতিক প্রতিক্রিয়

মন্ত্রী দিলীপ ঘোষের সকালের রাজনৈতিক প্রতিক্রিয়

লোকেশন _ নিউটাউন

১. পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড়সড় পালাবদল ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভেঙে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস কীভাবে ২১ জুলাই পালন করবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

২. তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ১৫ তারিখ বিধাননগর মহকুমা আদালতে নিজের ভয়েস স্যাম্পল টেস্ট দিতে হবে। হাইকোর্টের নির্দেশের পর এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

৩. ‘খেলা হবে দিবস’ এখন ‘আয়ুষ্মান দিবস’। বিজেপির পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক জবাব বলেই এই সিদ্ধান্তকে তুলে ধরা হচ্ছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের নতুন সরকার ১৬ আগস্টের রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ‘খেলা হবে দিবস’ বাতিল করে তার পরিবর্তে ‘আয়ুষ্মান দিবস’ চালু করেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ১৬ আগস্টকে ‘খেলা হবে দিবস’ হিসেবে ঘোষণা করেছিল।

৪. কলকাতা বিমানবন্দরের সম্প্রসারণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ানো মসজিদ নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হতে পারে মসজিদ কমিটি।

৫. তৃণমূল কংগ্রেসের নেতা ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘সেবাশ্রয়’ নামে একটি স্বাস্থ্য পরিষেবা কর্মসূচি শুরু করেছিলেন। অভিযোগ, ওই স্বাস্থ্য পরিষেবা কর্মসূচিতে হাঁটুর ব্যথার চিকিৎসা করাতে আসা এক মহিলার পা কেটে বাদ দিতে হয়েছে। বিষয়টি নিয়ে ওই মহিলার পরিবারের সদস্যরা গত দিন পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।