ব্লক পর্যায়ে বিজয়া সম্মেল


ব্লক পর্যায়ে বিজয়া সম্মেলনী

জামালপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জোতশ্রীরাম ও বেড়ুগ্রাম এই দুই অঞ্চল বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি, যুব সভাপতি উত্তম হাজারি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক,শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা,দুই প্রধান আরিফা বিবি ও হাসনারা বেগম, জোতশ্রীরাম অঞ্চল সভাপতি তপন দে সহ অন্যান্যরা। ব্লক সভাপতি মেহেমুদ খান প্রথমেই সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানান। তিনি বলেন, যারা আজ দলের ডাকে সাড়া দিয়ে এই বিজয়া সম্মেলনীতে যোগ দিলেন তাদের তিনি শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি তার সঙ্গে আরও বলেন, এখানেই শেষ নয়। নিজের নিজের বুথের প্রত্যেককে একত্রিত করে দলের পতাকার তলায় আনতে হবে। সকলে মিলে এক হয়ে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রীর অনেক ত্যাগের ফলে আজ দল ক্ষমতায়। সেই ক্ষমতা ধরে রাখতে হবে। আর সেটা সম্ভব হবে সারা রাজ্যে দলের কর্মীরা এক হয়ে কাজ করলে।
বিধায়ক সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রী তাদের আদর্শ। তাঁকে দেখেই তারা রাজনীতি করেন। সাধারণ মানুষের জন্য তিনি যা করেছেন তা এক কথায় অনবদ্য। তাই আগামী বিধানসভা ভোটে তাঁর পাশে দাঁড়াতে হবে। তৃণমূলের প্রার্থীকে বিপুল ভোটে জেতাতে হবে।