1
বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী মিহিরলাল চট্টোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী পালন
সম্প্রতি বিজয় দিবসে অতি সাধারণভাবে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী মিহিরলাল চট্টোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী পালন করা হলো। সিউড়িতে বীরভূম সাহিত্য পরিষদ ও মিহিরলাল স্মৃতিরক্ষা কমিটির যৌথ উদ্যোগে বীরভূম সাহিত্য সভা হলে এই উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীরভূম সাহিত্য সভার সভাপতি শান্তি কুমার মুখোপাধ্যায় সুন্দরভাবে মিহিরবাবুর জীবনের নানান কার্যকলাপ তুলে ধরেন। তাঁতিপাড়ার ৯৪ বছরের বীণাপাণি গুই মিহিরলালবাবুর ফটোতে মাল্যদান করেন। সাহিত্য সভার সম্পাদক সবিস্তারে স্মৃতি রক্ষা কমিটির গঠন ও কার্যকলাপ, কিভাবে মিহিরবাবুর জন্য কাজ করছেন তারা তা তুলে ধরেন। বাংলার দিকপাল সাহিত্যিক, প্রিন্সিপাল তথা ভাইস চ্যান্সেলর রমারঞ্জন মুখার্জীর পুত্র দেবরঞ্জন মুখার্জী খুব সুন্দর ভাবে মিহিরবাবুর কার্যকলাপ ব্যক্ত করেন। একটি কবিতার বই প্রকাশের দায়িত্ব তাকে দেওয়া হয়।
বিশিষ্ট জাতীয় শিক্ষক শিক্ষারত্ন জাতীয় মেন্টর গবেষক ডঃ সুভাষ চন্দ্র দত্ত বলেন, তিনি ক্ষমতা-লোভী অসৎ সঙ্গীদের ত্যাগ করে বীরভূমের তাঁতী পাড়া ও তার সংলগ্ন এলাকায় জাতীয়তাবাদী উন্মেষ ও নারী শিক্ষা দীক্ষা ও স্বাবলম্বী হওয়ার দিশা দেখান। তাতিপাড়া তাঁত শিল্পকে জগৎ বিখ্যাত করেন I বীরভূম জনসেবা প্রতিষ্ঠান, হোমিওপ্যাথি দাতব্য চিকিৎসালয়, আরামবাগ হ্যাচারি ইত্যাদি স্থাপন করেন I চাষের জন্য বিভিন্ন ধরনের দেশি বীজ সহ সেচ ব্যবস্থার উনতি সাধন করেন l তার মতাদর্শে এলাকা নৈতিক শিক্ষা স্বাস্থ্য ও রাজনৈতিক শিক্ষা পায় এবং আদর্শ মানুষ ও দেশ গঠনে সাহায্য করেন।
2
জামালপুরে উন্নয়নের পাঁচালীর প্রচার শুরু
কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার ১৫ বছর যে উন্নয়ন করেছে তারই প্রচারের জন্য যে ব্যবস্থা করেছে সেটা হলো উন্নয়নের পাঁচালী। যা নিয়ে গান বাঁধাও হয়েছে। এবার মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নজরুল মঞ্চে সভা করে এই উন্নয়নের পাঁচালীর প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে ১৩ টি অঞ্চলে উন্নয়নের পাঁচালী প্রচারের জন্য সুসজ্জিত ১৩ টি ট্যাবলোর উদ্বোধন করা হলো। উদ্বোধন করলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খান। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, যুব সভাপতি উত্তম হাজারী, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা,ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ সমস্ত অঞ্চল সভাপতি ও নেতৃত্বরা। মেহেমুদ খান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম নির্দেশ দেবেন তাঁরা সেভাবেই চলবেন। ১৫ বছরের তৃণমূল সরকার সাধারণ মানুষের জন্য একাধিক প্রকল্প চালু করেছে। রাজ্যের মানুষের জন্য মুখ্যমন্ত্রী শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রুপশ্রী, পথশ্রী,রস্তাশ্রী,সবুজসাথি, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, শস্যবীমা সহ একাধিক প্রকল্প মানুষের জন্য করেছেন। যার সুফল পাচ্ছে রাজ্যের আপামর মানুষ। সাধারণ মানুষ নিশ্চিত ভাবেই এগুলো জানেন। মুখ্যমন্ত্রীর কাজই মুখ্যমন্ত্রীর প্রচার।
তা সত্ত্বেও দলীয় নির্দেশে আজ থেকে ১৩ টি অঞ্চলে উন্নয়নের পাঁচালীর প্রচার শুরুর জন্য ১৩ টি বিশেষ সুসজ্জিত টোটোর উদ্বোধন করা হলো। এই প্রচারের মাধ্যমে সরকারের সাফল্যের খতিয়ান সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে বলে জানান মেহেমুদ।


