বর্ধমানে লক্ষাধিক জাল নোট উদ্ধার, পৌরসভার ৮ কোটি কর আদায়! ইউসিসি বিল নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর

বর্ধমানের বাজেপ্রতাপপুর মোড়ে একটি চারচাকা গাড়িতে তল্লাশি চালিয়ে লক্ষাধিক টাকার জাল নোট উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ। গাড়িতে থাকা দুই পুরুষ ও এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

অন্যদিকে, বর্ধমান পৌরসভার পৌরপ্রধান পরেশচন্দ্র সরকারের উদ্যোগে দেড় মাসে প্রায় ৮ কোটি টাকা বকেয়া পৌরকর আদায় হয়েছে। তাঁর দাবি, প্রায় ২০–২২ কোটি টাকা কর বকেয়া ছিল। পুজোর আগে পৌরসভার কর্মচারী, অস্থায়ী কর্মী ও পেনশনারদের প্রাপ্য ৭.৯৩ কোটি টাকা মেটানো হয়েছে।

অভিন্ন দেওয়ানি বিধি (UCC) নিয়ে শুভেন্দু অধিকারীর ঘোষণা, আগামী দু’-তিন মাসের মধ্যে কমিশনের রিপোর্ট জমা পড়তে পারে। রিপোর্ট হাতে পেলেই বিধানসভায় বিল পাশ করানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। ধর্মান্তকরণ রোধে পৃথক আইন আনার কথাও বলেন।

মহালয়ায় মানবিক উদ্যোগ অলকা রাইস মিলের। কর্ণধার তারকনাথ কৈবর্ত ও মমতা কৈবর্তের উদ্যোগে ২৫টি গ্রামের ৫০০ জন মহিলার হাতে নতুন বস্ত্র ও মিষ্টি তুলে দেওয়া হয়।

ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।

#Burdwan #FakeCurrency #MunicipalTax #UCC #SuvenduAdhikari #Mahalaya #AlkaRiceMill #WestBengalNews #BengaliNews #StraightcutNews