1
নাবালিকা খুনের অভিযোগে পথ অবরোধ-বিক্ষোভ
বেলকুড়ি গ্রামে এক নাবালিকা খুনের চাঞ্চল্যকর ঘটনার প্রতিবাদে এবং দ্রুত দোষীদের কঠোর শাস্তির দাবিতে উত্তপ্ত হয়ে উঠলো এলাকা। বেলঘড়ি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় গ্রামবাসীসহ সাধারণ মানুষ।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পুরুলিয়া মফস্বল থানার বিশাল পুলিশ বাহিনী। সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশ চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
2
প্রচুর পরিমাণ বিদেশী মদ ও বিয়ারের ক্যান উদ্ধার
গোপন সুত্রে খবর পেয়ে পুরুলিয়া আর পি এফ পোস্টের পুলিশ বক্সার-টাটা নগর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে। তাদের কাছ থেকে চারটি কালো ব্যাগ উদ্ধার হয়।
তল্লাশী চালাতে গিয়ে ওই ব্যাগের মধ্যে থাকা প্রচুর পরিমাণ বিদেশী মদ ও বিয়ারের ক্যান উদ্ধার হয়।
পুরুলিয়া আর পি এফ পোষ্টের আধিকারিক সৌরভ তেওয়াড়ি জানিয়েছেন, যাত্রী পরিষেবা দেওয়ার জন্য আমরা সর্বদাই প্রস্তুত। নিয়মিত অভিযান চালানোর সময় বিদেশী মদ সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পুরুলিয়া জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে।


