বর্ধমানে বন্যপ্রাণী সপ্তাহে পড়ুয়াদের বিশেষ উদ্যোগ, কলকাতায় তসলিমা! জ্ঞানেশ কুমারের পদত্যাগে মিছিল

কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে বন্যপ্রাণী সপ্তাহ ও ফিটনেসকে কেন্দ্র করে বিশেষ কর্মসূচি আয়োজন করা হয়। পড়ুয়াদের নিয়ে দৌড়, কাবাডি ও বিভিন্ন ক্রীড়ামূলক প্রশিক্ষণের পাশাপাশি কাঠের ডাম্বেল দিয়ে ফিটনেস অনুশীলন করানো হয়। একইসঙ্গে সায়েন্স সেন্টারে মাইক্রোপ্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে সেমিনার, ক্যুইজ এবং রমনাবাগানে পশুপাখি চেনার কর্মসূচিতে অংশ নেয় পড়ুয়ারা। প্রতিযোগিতায় সফলদের পুরস্কৃতও করা হয়।

অন্যদিকে, দুর্গাপুজোর আগে ফের কলকাতায় আসছেন লেখিকা তসলিমা নাসরিন। ৭ থেকে ১২ অক্টোবর কলকাতায় থাকার সময়ে মহাজাতি সদনে ৮ অক্টোবর ‘শিকল ভাঙার গল্প’ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এছাড়াও বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পুরুলিয়ায় প্রতিবাদ মিছিল করেছে জেলা কংগ্রেস। SIR-এর মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে এই কর্মসূচি বলে কংগ্রেসের দাবি। জেলা কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে রাঘবপুর মোড় ও দেশবন্ধু রোড হয়ে মিছিল এগোয়। এই দাবিকে ঘিরে দেশজুড়ে বিরোধী দলগুলির প্রতিবাদ কর্মসূচির মধ্যেই পুরুলিয়াতেও আন্দোলন করা হয়েছে।

ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।

#Bardhaman #WildlifeWeek #DinanathDasSchool #FitIndia #TaslimaNasrin #KolkataNews #Purulia #Congress #GyaneshKumar #SIR #ElectionCommission #WestBengalNews #BengaliNews #StraightcutNews