বর্ধমানে পরিবর্তন যাত্রায় অংশ নিলেন বিজেপির রাজ্য সভাপতি


বর্ধমানে পরিবর্তন যাত্রায় অংশ নিলেন বিজেপির রাজ্য সভাপতি

১০ মার্চ বর্ধমানে বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নিলেন দলের রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য সন্দীপ নন্দী, ছিলেন বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা। এদিন বিজেপির দলীয় কার্যালয় থেকে পরিবর্তন যাত্রা শুরু হয়। শমিক ভট্টাচার্য বলেন, এই পরিবর্তন যাত্রায় প্রায় দশ হাজার কিলোমিটার পথ অতিক্রম করা হয়েছে। ইতিমধ্যে ২১৪ টি বিধানসভা কেন্দ্রের উপর দিয়ে পরিবর্তন যাত্রা গেছে। শমিক ভট্টাচার্য বলেন, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই পরিবর্তন যাত্রার আয়োজন করা হয়েছে, মূলত রাজ্যে পরিবর্তনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে। কারণ বিগত ১৫ বছরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের উপরে যে অন্যায় অবিচার করেছে তা বলার নয়। তাই এই রাজ্যের মানুষ এখন পরিবর্তন চাইছেন। আমরা সেই পরিবর্তনের স্বপক্ষেই আজ বিজেপি নেতাকর্মীরা পথে নেমেছি। সাধারণ মানুষের পাশে থাকার ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ রয়েছি। (পজ্)