বর্ধমানে ডিএম–এসপি-র যৌথ রুট মার্চ, মানুষের সঙ্গে সরাসরি কথা
বর্ধমান শহরের নার্স কোয়ার্টার ও মিঠাপুকুর এলাকায় ২৪ মার্চ যৌথভাবে রুট মার্চ করলেন জেলাশাসক শ্বেতা আগরওয়াল ও পুলিশ সুপার সায়ক দাস। নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম রুট মার্চে অংশ নিলেন তিনি।
এদিন প্রশাসনের দুই শীর্ষ কর্তা একসঙ্গে এলাকায় টহল দিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় আশ্বাস দেন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখতে এবং মানুষের মধ্যে আস্থা বাড়াতেই এই উদ্যোগ। এই ধরনের রুট মার্চ আবারও হবে বলে জানা গেছে।


