প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে নন্দনিকেতন মডেল স্কুলে শিশু ও মায়েদের নিয়ে আয়োজিত হল পুষ্টিশিক্ষার পাঠশালা II পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিদ্যানগরে পশ্চিমবঙ্গ খাদি দপ্তরের উদ্যোগে ধানের খড় হইতে বিড়ে উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক,এস.ডি.ও,এবং বি.ডি.ও IIবর্ধমান মিউনিসিপাল হাইস্কুলের ২৩ তম চিরন্তনীর সাংবাদিক সভা আয়োজিত হলো II উদ্বোধন হলো বর্ধমান অভিযান গোষ্ঠী পরিচালিত ৪৭ তম বর্ধমান বইমেলা

1
প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে নন্দনিকেতন মডেল স্কুলে শিশু ও মায়েদের নিয়ে আয়োজিত হল পুষ্টিশিক্ষার পাঠশালা

বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ খেজুরহাটি গ্রামে আনন্দনিকেতন মডেল স্কুলে শিশু ও মায়েদের নিয়ে আয়োজিত হল পুষ্টিশিক্ষার পাঠশালা। এই পাঠশালায় একদিকে যেমন শিশুর অপুষ্টি জনিত বিভিন্ন রোগ নির্ণয় হাতে কলমে শেখানো হয়, তেমনি শিশুর পুষ্টিতে মায়ের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। এছাড়াও খাবার কিকরে আকর্ষণীয় ভাবে শিশুর কাছে তুলে ধরা যায় তাও হাতে কলমে শেখানো হয়। প্রধান বক্তা হিসাবে সোসাইটির সম্পাদক তথা বিশিষ্ট পুষ্টিশিক্ষক প্রলয় মজুমদার বলেন, মায়েদের আগে নিজেদের সুস্থ থাকতে হবে কারণ একজন সুস্থ মা যথাযথ ভাবে শিশুর যত্ন নিতে পারেন। এছাড়াও তিনি স্থানীয়ভাবে প্রাপ্ত সহজলভ্য খাদ্যগ্রহণের উপর জোড় দিতে বলেন।
সোসাইটির তরফে উপস্থিত ছিলেন দ্যুতি কোনার, বিক্রম পাঁজা, মনীষা দাস এবং প্রীতম ঘোষ।
স্কুলের আধিকারিক শোভন মল্লিক এই অনুষ্ঠানের ভুয়সী প্রশংসা করেন।
2
পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিদ্যানগরে পশ্চিমবঙ্গ খাদি দপ্তরের উদ্যোগে ধানের খড় হইতে বিড়ে উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক,এস.ডি.ও,এবং বি.ডি.ও
3
বর্ধমান মিউনিসিপাল হাইস্কুলের ২৩ তম চিরন্তনীর সাংবাদিক সভা আয়োজিত হলো
4
উদ্বোধন হলো বর্ধমান অভিযান গোষ্ঠী পরিচালিত ৪৭ তম বর্ধমান বইমেলা