পূর্ব বর্ধমান মেমারিতে পথ দুর্ঘটনা, উল্টে গেল অ্যাম্বুলেন্স — আহত রোগীকে হাসপাতালে ভর্তি

পূর্ব বর্ধমান মেমারিতে পথ দুর্ঘটনা, উল্টে গেল অ্যাম্বুলেন্স — আহত রোগীকে হাসপাতালে ভর্তি পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত নদীপুর মোড় সংলগ্ন এলাকায় একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে মেমারি থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। অ্যাম্বুলেন্স চালক জানান, তিনি রোগী নিয়ে বর্ধমান থেকে ফিরছিলেন। নদীপুর ব্রিজ পার হওয়ার পর হঠাৎ তাঁর চোখে ঘুম চলে আসে। সেই কারণে গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং অ্যাম্বুলেন্সটি রাস্তার একপাশে উল্টে যায়। আরো জানা যায় ওই অ্যাম্বুলেন্সে চালকসহ মোট পাঁচজন ছিলেন। এই দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা মহিলা রোগী আহত হন। এবং আরো একজন অল্প বিস্তার আহত হন। স্থানীয় মানুষজন ও পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।