পূর্ব ও পশ্চিমাঞ্চল সহ কলকাতার আজকের গুরুত্বপূর্ণ খবরগুলিতে থাকছে একাধিক বড় ঘটনা।
অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া এবং পোর্টালে তথ্য বিভ্রাটের অভিযোগে পুরুলিয়া ও রঘুনাথপুরে মহিলাদের তুমুল বিক্ষোভ। পুরুলিয়া পুরসভা ও রঘুনাথপুর মহকুমা শাসক দপ্তরের সামনে অবস্থান করেন আন্দোলনকারীরা। রঘুনাথপুর-চন্দনকেয়ারী রাজ্য সড়ক অবরোধ করেও প্রতিবাদ জানান মহিলারা।
যাদবপুর কাণ্ডের পর ABVP-র মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায় যাদবপুরে। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন ABVP সমর্থকরা। অন্যদিকে যাদবপুর এইট বি-তে SFI-এর অবস্থান ঘিরেও পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একাধিক জায়গায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বীরভূম ও কলকাতার অগ্নিকাণ্ডের পর পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে যৌথ পরিদর্শন চালায় পুলিশ, দমকল ও সিভিল প্রশাসন। Emergency Exit, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও পরিকাঠামো পরিদর্শন করে নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, কলকাতার বালিগঞ্জে ভুয়ো কল সেন্টারে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের সাইবার পুলিশ। উদ্ধার হয়েছে ল্যাপটপ, ডেস্কটপ ও মোবাইল ফোন। বিদেশি, বিশেষ করে ব্রিটেনের গ্রাহকদের টেলিকম সংস্থার কর্মী পরিচয়ে ফোন করে ব্যাঙ্কের তথ্য ও কার্ডের বিবরণ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ধৃতদের বিরুদ্ধে।
পুরুলিয়া থেকে যাদবপুর, কলকাতা—গুরুত্বপূর্ণ প্রশাসনিক, রাজনৈতিক, স্বাস্থ্য নিরাপত্তা ও অপরাধ সংক্রান্ত খবর জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন।
#Purulia #Raghunathpur #AnnapurnaYojana #Jadavpur #ABVP #SFI #PuruliaMedicalCollege #FireSafety #KolkataNews #Ballygunge #FakeCallCentre #CyberCrime #WestBengalNews #BengaliNews #PuruliaNews #StraightcutNews


