যুব সাথী প্রকল্পে যুবদের পাশে দাঁড়ালেন কাউন্সিলর || নকশা উপস্থাপত্য নিয়ে বিদ্যালয় আলোচনা


পথশ্রী প্রকল্পে রাস্তার উদ্বোধন

পথশ্রী রাস্তার উন্নয়নের স্লোগান হলো বাংলার মাটি বাংলার পথ স্বনির্ভরতাই বাংলার শপথ। এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যজুড়ে পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণের গুরুত্ব দিয়েছেন।
এই প্রকল্পে জামালপুরের পারাতল ১ অঞ্চলের ফইমপুরের কালিকাপুর গ্রামে সিজলি আশ্রম থেকে লক্ষ্মী হাইতের খামার পর্যন্ত ৯ লক্ষ ৬১ হাজার ৫৬৮ টাকা ব্যয়ে ৩৭০ মিটার ঢালাই রাস্তার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, যুব সভাপতি তথা ওই পঞ্চায়েতের উপ প্রধান উত্তম হাজারী, জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা, পঞ্চায়েত সমিতির সদস্য দেবযানী কোরা সহ অন্যান্যরা। সেখানে উপস্থিত ৩ বছরের শিশু সূর্য্য প্রামাণিকের হাত দিয়ে ফিতে কেটে রাস্তার শুভ উদ্বোধন করা হয়। মেহেমুদ খান বলেন, গত কাল জারোগ্রাম অঞ্চলে পথশ্রী রাস্তা উদ্বোধন হয়েছে আর আজ পারাতল ১ অঞ্চলে পথশ্রী রাস্তা উদ্বোধন করা হলো। গোটা জামালপুরে প্রতিটি গ্রামে পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরী করা হয়েছে।
পুরো ব্লক জুড়ে যেমন ঢালাই বা পিচ রাস্তা তৈরী হয়েছে এর ফলে তেমনি মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও হয়েছে। তিনি উপস্থিত সাধারণ মানুষের উদ্যেশ্যে বলেন এই উন্নয়নের ধারা সকলকে বজায় রাখতে হবে। আর তার জন্য আসন্ন বিধানসভা নির্বাচনে চতুর্থ বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে হবে। আর জামালপুর থেকে দলীয় প্রার্থীকে বিপুল ভোট জেতাতে হবে।