১
জামালপুরে পথশ্রীর রাস্তা
পথশ্রী রাস্তার মধ্য দিয়ে জামালপুরে উন্নয়নের জোয়ার বইতে শুরু করেছে। উন্নয়নকে একেবারে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়াই ছিল তৃণমূল সরকারের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যে অবিচল থেকেই উন্নয়নের জোয়ার বইছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। জামালপুর ব্লক তার ব্যতিক্রম নয়। জামালপুর ব্লকে প্রতিটি অঞ্চলে একের পর এক পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরী হচ্ছে। বিরোধীরা বিরোধিতা করলেও উন্নয়নে সরকারের কোনো খামতি নেই। পূর্ব বর্ধমানের জামালপুরের জারগ্রাম অঞ্চলে চকগোপালে পথশ্রী প্রকল্পে একটি রাস্তা উদ্বোধন করা হয়। এই উপলক্ষ্যে সেখানে উপস্থিত ছিলেন জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত প্রধান নুরজাহান বিবি সাহানা, অঞ্চল সভাপতি আলাউদ্দিন শেখ, ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার সহ অন্যান্যরা। প্রায় ১.৯ কিমি রাস্তা এই প্রকল্পে নির্মিত হয়েছে। যার আনুমানিক ব্যয় ১ কোটি ২০ লক্ষ ৬৭ হাজার টাকা। মেহেমুদ খান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সারা রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। জামালপুর ব্লকের প্রতিটি অঞ্চলে একাধিক পথশ্রী রাস্তা তৈরী করা হয়েছে। প্রতিটি গ্রামেই আজ হয় ঢালাই রাস্তা নয়তো পিচ রাস্তা তৈরী হয়েছে।
#জামালপুর #পথশ্রী #উন্নয়ন #পশ্চিমবঙ্গ #গ্রামবাংলা #তৃণমূলসরকার #পূর্ববর্ধমান #রাস্তাউদ্বোধন
২
সবুজ সাথী প্রকল্পে দ্বাদশ ফেজে সাইকেল প্রদান
রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বাদশ ফেজে সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ করার সঙ্গে সঙ্গেই সারা রাজ্যজুড়ে সব জেলায় ও ব্লকে নানা অনুষ্ঠানের মাধ্যমে সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ করা হচ্ছে। জামালপুর ব্লকে জামালপুর উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ ফেজের সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ করা হলো। এই উপলক্ষ্যে ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, জয়েন্ট বিডিও রুদ্রেন্দু নন্দী, জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা, বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি অঞ্জন মুখার্জী, আই এম ডাব্লিউ শুভাশীষ ব্যানার্জী, সবুজ সাথী প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সৈকত বাবু, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবীর নায়েক, শিক্ষক পীযূষ দাস সহ অন্যান্যরা। মেহেমুদ খান বলেন, সবুজ সাথী প্রকল্পে এই সাইকেল বিতরণের মাধ্যমে প্রত্যন্ত গ্রাম বাংলার অনেক ছাত্রছাত্রীরা উপকৃত হবে। অনেকেই আছে যাদের সাইকেল কেনার সামর্থ্য নেই, তারা এই সাইকেল পেয়ে স্কুলে আসতে পারবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে এই প্রকল্প দারুণ কাজ দিচ্ছে। ভূতনাথ বাবু বলেন, সবুজ সাথী প্রকল্প মুখ্যমন্ত্রীর একটি স্বপ্নের প্রকল্প যা ড্রপ আউট স্টুডেন্ট কমাতে সাহায্য করছে। এর ফলে শিক্ষার হার ক্রমশ বেড়েছে।
#সবুজসাথী #সাইকেলবিতরণ #জামালপুর #শিক্ষাউন্নয়ন #দ্বাদশফেজ #পশ্চিমবঙ্গসরকার #গ্রামবাংলা #ছাত্রছাত্রী


