1
নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
জামালপুর কলেজে অনুষ্ঠিত হলো নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর মহাবিদ্যালয়ে সাড়ম্বরে পালিত হলো এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, রাজ্য তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সহ সভাপতি তথা তৃণমূলের রাজ্য মুখপত্র কোহিনুর মজুমদার, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, প্রাক্তন সভাপতি তথা তৃণমূলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান,পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, কলেজ পরিচালন সমিতির সদস্য অতনু হাজরা, জেলা পরিষদের সদস্য শোভা দে, পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শিপ্রা ওঝা, কলেজের অধ্যাপক ও অধ্যাপিকারা। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা। স্বাগত ভাষণ দেন অধ্যাপিকা ড অমৃতা দাম। প্রথম পর্বে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হয়। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী হিসাবে উপস্থিত হয়েছিলেন জি বাংলা খ্যাত গায়িকা অনিন্দিতা চন্দ, ছিলেন গায়ক পাপ্পু সিং।
2
জামালপুরে নাগরিক জনকল্যাণ সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ
পূর্ব বর্ধমান জেলার জামালপুরে একটি স্বেচ্ছাসেবী সংস্থা হলো নাগরিক জনকল্যাণ সোসাইটি। এই সোসাইটির সভাপতি হলেন বিশিষ্ট সমাজসেবী মেহেমুদ খান। বছরে দুবার তিনি তার এই সংস্থার মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া পরিবারের মানুষদের পাশে দাঁড়ান। পুজোর সময় হাজার হাজার মানুষকে বস্ত্র উপহার ও শীতকালে অসহায় সাধারণ মানুষকে কম্বল উপহার দিয়ে থাকেন। এবছর নাগরিক জনকল্যাণ সোসাইটির উদ্যোগে জামালপুর নেতাজি ময়দানে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ১০ হাজার মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। তার সঙ্গে যোগ্য সঙ্গত করেন সংস্থার কোষাধ্যক্ষ ভূতনাথ মালিক, তাবারক আলী মন্ডল। শুধু তাই নয় এই মঞ্চ থেকে জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝির বিধায়ক কোটার কম্বলও বিতরণ করা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হন কাটোয়ার বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা পরিষদের মেন্টর মহম্মদ ইসমাইল, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, বিশিষ্ট আইনজীবী, সমাজসেবী ও ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ,বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন, জামালপুরের বিডিও পার্থসারথী দে, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ, ব্লক কৃষি আধিকারিক বিপাশা দাস সহ সকল প্রধান, উপ প্রধান ও বিশিষ্ট জনেরা। মেহেমুদ খান বলেন, তার এই ক্ষুদ্র অনুষ্ঠানে যারা এসেছেন তাদের তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আর নতমস্তকে প্রণাম জানান যাঁরা আজ এই কম্বল উপহার গ্রহণ করলেন। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই তারা সবাই ছিলেন। মুখ্যমন্ত্রী বার বার নিজে যেমন অসহায় মানুষদের জন্য সর্বদা কিছু করার চেষ্টা করেন, তেমনই সকলকে এই কাজ করার জন্য বলেন। তাঁদের অনুপ্রেরণাতেই তিনি এই কাজ করার চেষ্টা করেন মাত্র।


