তৃণমূলের মিছিলে বিশৃঙ্খলা ! শুরুতেই ‘চোর চোর’ স্লোগান, উত্তেজনা বালিগঞ্জে


তৃণমূলের মিছিলে বিশৃঙ্খলা ! শুরুতেই ‘চোর চোর’ স্লোগান, উত্তেজনা বালিগঞ্জে

বারুইপুরের নির্যাতিতার সুবিচারের দাবিতে বালিগঞ্জ থেকে হাজরা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ডাকা মিছিল শুরুর আগেই উত্তেজনা ছড়ায়। কলকাতা হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতির পর কর্মী-সমর্থকরা জমায়েত শুরু করলে, অভিযোগ অনুযায়ী বিরোধী সমর্থকদের পক্ষ থেকে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। পাল্টা ‘জয় বাংলা’ স্লোগানে সরগরম হয়ে ওঠে এলাকা। তৃণমূল পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে। অন্যদিকে বিজেপির দাবি, মানুষের ক্ষোভ থেকেই এই প্রতিবাদ। আদালত মিছিলের জন্য অংশগ্রহণকারী সংখ্যা ও যান চলাচল নিয়ে একাধিক শর্ত আরোপ করেছিল।