জেলাজুড়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান


জেলাজুড়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান

জেলায় অবৈধ আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে কাটোয়া থানার পুলিশ ১টি ৯ এমএম পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে। পুলিশ বিভাগ সূত্রে জানা গেছে, এই বেআইনি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অন্যদিকে, কেতুগ্রাম থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১টি দেশী পাইপগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, পূর্ব বর্ধমান জেলা পুলিশ সর্বদা আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রয়েছে।