জামালপুরে ভোট রক্ষা শিবির পরিদর্শনে বিদ্যুৎ মন্ত্রী


1
জামালপুরে ভোট রক্ষা শিবির পরিদর্শনে বিদ্যুৎ মন্ত্রী

পূর্ব বর্ধমান জেলাজুড়ে একের পর এক ব্লকে ভোট রক্ষা শিবির পরিদর্শন করছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। এই উপলক্ষ্যে তিনি জামালপুরেও আসেন। জামালপুরে এসে ব্লক পার্টি অফিসে ভোট রক্ষা শিবির ও ওয়ার রুম পরিদর্শন করে সেখানে উপস্থিত সকলের সঙ্গে কথাও বলেন। পরে ব্লক নেতৃত্বের সঙ্গে বৈঠক করে এসে কর্মীদের সঙ্গে মিলিত হন। তাঁর সঙ্গে ছিলেন জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ, জেলা শ্রমিক সংগঠনের সভাপতি সন্দীপ বসু, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহে্মুদ খান সহ সমস্ত শাখা সংগঠনের সভাপতিরা।
এখানে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বিজেপি এবং নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বিজেপি ও নির্বাচন কমিশন মনে করেছে এটা বিহার, উত্তরপ্রদেশ বা দিল্লী। কিন্তু ওরা জানেনা এটা মমতা ব্যানার্জীর বাংলা। দিল্লীতে কেজরিওয়ালের সঙ্গে বা বিহারে যে কাজ তারা করেছে বাংলায় তা হবে না। তিনি বলেন গত ২০০২ যে এসআইআর-এর কাজ ২ বছর ধরে করা হয়েছিল। এবারে তা দুমাসে করা হচ্ছে। বিএলও দের চাপ দেওয়া হচ্ছে, শোকজ করা হচ্ছে। অ্যাপ কাজ করছে না। দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ছেন বিএলওরা। তিনি জোরের সঙ্গে বলেন ২৬ এর নির্বাচনে ২৬ টা আসনও বিজেপি বাংলা থেকে পাবে না। এদিন যথেষ্ট ঠান্ডা উপেক্ষা করেও প্রচুর কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।