জামালপুরে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান


জামালপুরে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান

পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পারাতল ১ ও পারাতল ২ পঞ্চায়েতে যথাক্রমে পারাতল স্কুল মাঠ ও বাহাদুরপুর খেলার মাঠে বিজয়া সম্মেলনী করা হয়। এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক,যুব সভাপতি উত্তম হাজারী, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা,দুই প্রধান কামিনী কুমুদ ঘোষ ও মাবিয়া বেগম শেখ, দুই অঞ্চল সভাপতি মৃণালকান্তি ঘোষ ও আনোয়ার আলী সরকার সহ অন্যান্যরা। উপস্থিত বক্তারা আগত সকল তৃণমূল কর্মীদের বিজয়ার শুভেচ্ছা জানান। মেহেমুদ খান তাঁর বক্তব্যে এক এক করে সরকারি বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। দেশের কোনো মুখ্যমন্ত্রী এত জনকল্যাণকর প্রকল্প চালু করেননি বলে উল্লেখ করেন তিনি। মেহেমুদ বলেন, উত্তরবঙ্গের বন্যা নিয়ে বিজেপির নেতারা যখন রাজনীতি করছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাচ্ছেন সেই দুর্গত এলাকায়। সেখানে গিয়ে মানুষের কাছে সাহায্য পৌঁছে দিচ্ছেন। এত বড় ক্ষতিতে মেলেনি কোনো কেন্দ্রীয় সাহায্য। আজ আমাদের মুখ্যমন্ত্রীর করা বিভিন্ন প্রকল্পকে অন্য রাজ্য অনুকরণ করছে। এখান থেকেই বোঝা যায় প্রকৃত কাজ কে বা কারা করছে। বক্তব্য রাখেন বিধায়ক অলোক কুমার মাঝি।