জামালপুরে চলছে রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে প্রচার কর্মসূচী
জেলার জামালপুর ব্লকে জোরকদমে চলছে পাড়ায় সংলাপ। ব্লক নেতৃত্বরা প্রতিদিন দলীয় নির্দেশ অনুযায়ী বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাচ্ছেন। সেখানে গিয়ে তারা রাজ্য সরকারের উন্নয়নের প্রচার করছেন। এবার জামালপুর ১ নম্বর অঞ্চলে গিয়ে পৌঁছলেন দলের ব্লক সভাপতি মেহমুদ খান। তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য শোভা দে, জয়হিন্দ বাহিনীর জেলা সভাপতি তথা অঞ্চলের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব, ছাত্র পরিষদের ব্লক সভাপতি বিট্টু মল্লিক, অঞ্চল সভাপতি আলিম শেখ, প্রধান ডলি নন্দী, সদস্য বীথি ঘোষ, অনুপ ঘোষ, সমীর ঘোষ সহ অন্যান্যরা। বেত্রাগড়ে মা শীতলার পুজো দিয়ে এখানে পাড়ায় সংলাপ কর্মসূচী শুরু করা হয়। শীতলা মন্দিরের সামনেই একটি ছোট্ট সভা করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সরকারের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান যেমন তুলে ধরা হয়।
তারা বেত্রাগড়, সাজিপুর, মিলের ধার, মোহনপুর ও দোলোরডাঙ্গায় পাড়ায় সংলাপে অংশ নেন। মিলপাড়ায় আদিবাসীদের পরব উপলক্ষ্যে ৩০০ জন আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এলাকার বিশিষ্ট মানুষদের তাঁরা সম্বর্ধনাও জানান। অপর দিকে বিধায়ক অলোক কুমার মাঝি পারাতল ২ অঞ্চলে গিয়ে জনসংযোগ সরেন। তার সাথে ছিলেন যুব সভাপতি উত্তম হাজারী, কর্মাধ্যক্ষ শিপ্রা ওঝা, প্রধান মারিয়া বেগম শেখ, উপ প্রধান সরস্বতী টুডু, অঞ্চল সভাপতি আনোয়ার সরকার সহ অন্যান্যরা। তারাও পূজা দিয়ে তাদের এদিনের কর্মসূচী শুরু করেন।


