জামালপুরে চলছে রাজ্য সরকারের উন্নয়নের প্রচার কর্মসূচী
জামালপুর ব্লকে পাড়ায় সংলাপ কর্মসূচীতে সরকারের উন্নয়নের প্রচারে জোতশ্রীরাম অঞ্চলে জনসংযোগ প্রচারে গেলেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য শোভা দে, ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল,অঞ্চল সভাপতি তপন দে, প্রধান আরিফা বিবি, উপ-প্রধান সুভাষ রায় সহ অন্যান্যরা। পারউজিরপুরে খাঁন সাহেবের মাজারে চাদর চরিয়ে প্রচার ও জনসংযোগ শুরু করেন তারা। এই অঞ্চলে জোতচাঁদ, পারউজিরপুর, পাইকপাড়া প্রভৃতি জায়গায় গিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে সরকারের ১৫ বছরের উন্নয়নের প্রচার করে উন্নয়নের পাঁচালির বই মানুষের হাতে হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে সহ সভাপতি ভূতনাথ মালিক যান আঝাপুর অঞ্চলে। সেখানে ভেলিরি, কেলিরি, মসাগ্রাম সহ বিভিন্ন বুথে তারা জনসংযোগ সারেন। তার সঙ্গে ছিলেন মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক,ভেলিরির প্রাচীন শিব মন্দিরে পুজো দিয়ে তারা তাদের উন্নয়নের প্রচার বা পাড়ায় সংলাপ কর্মসূচীতে জনসংযোগ সারেন। সকলেই দুপুরে কর্মীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজন সারেন। প্রসঙ্গত, দলীয় নির্দেশে জামালপুরে ভালই চলছে উন্নয়নের সংলাপ কর্মসূচী। এই প্রচার এখন চলবে।


