জন ভাগীদারি অভিযান প্রকল্পের সূচনা হলো পূর্ব বর্ধমান

জন ভাগীদারি অভিযান প্রকল্পের সূচনা হলো পূর্ব বর্ধমান

জন ভাগীদারি অভিযান — সবসে দূর, সবসে পহেলে, এই প্রকল্পের সূচনা হলো পূর্ব বর্ধমান জেলায়। ১৮ মে এই প্রকল্পের সূচনা করলেন জেলাশাসক শ্বেতা আগরওয়াল। তিনি বলেন, জেলার মোট ২৫ টি গ্রামে এই প্রকল্পের কর্মসূচী আজ থেকে শুরু হচ্ছে। ১০ টি ব্লকে এই গ্রামগুলি অবস্থিত। পঞ্চাশ শতাংশের বেশি ট্রাইবাল ক্লাস যেখানে রয়েছে সেই গ্রামগুলিকেই এই কর্মসূচী রূপায়ণের জন্য বেছে নেওয়া হয়েছে। তিনি বলেন, এই প্রকল্পের কাজ চলবে ২৩ মে পর্যন্ত। ২৪ এবং ২৫ মে এই সংক্রান্ত রিপোর্ট নিয়ে বিশ্লেষণ করা হবে। একই সঙ্গে তিনি জানান, যে ২৫ টি গ্রামে এই ক্যাম্প হচ্ছে তার প্রত্যেকটিতেই হেল্থ ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়টি পরিচালনা করবে জেলা স্বাস্থ্য দপ্তর। এই ক্যাম্পগুলি থেকে কাস্ট সার্টিফিকেট, রেশন কার্ড তৈরী ইত্যাদি সহ বিভিন্ন সুবিধা প্রদান করা হবে।