1
ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা
বিদ্যালয় স্তরের ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বাদুলিয়া মনের মেলা প্রাঙ্গণে। এই অঙ্কন প্রতিযোগিতায় স্থানীয় শিশু ও কিশোর – কিশোরীরা অংশগ্রহণ করে। মোট প্রতিযোগীর সংখ্যা ছিল ৩৮০ জন। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৮ থেকে ১২ এবং ১২ থেকে ১৬ এই দুটি বিভাগে। এ প্রসঙ্গে বাদুলিয়া মনের মেলা কমিটির অন্যতম উদ্যোক্তা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বলেন, দুটি বিভাগেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়। এছাড়া প্রত্যেক প্রতিযোগীর হাতে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, স্থানীয় ছাত্র-ছাত্রীদের মনে সৃজনশীল ভাবনা গড়ে তোলা। একই সঙ্গে লেখাপড়ার পাশাপাশি অন্যান্য সাংস্কৃতিক চর্চায় আকৃষ্ট করা।
2
শীতের আবহে উৎসব ও ভ্রমণ নিয়ে বর্ধমানে জমজমাট সাহিত্য আড্ডা
বঙ্গীয় সাহিত্য পরিষদ-এর বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদ-এর উদ্যোগে সংস্থার নিজস্ব ভবনে অনুষ্ঠিত হলো মাসিক দ্বিতীয় সাহিত্যের আড্ডা। নীচের দিকে একটা পরিবেশে এবারের আলোচনার বিষয় ছিল শীতকালীন নানা উৎসব ও শীতের ভ্রমণ। আলোচনার শুরুতে সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী শীতকালে বর্ধমানের নানা উৎসব নিয়ে ও শীতকালীন বাঙালিদের ভ্রমণ নিয়ে সুন্দর মনোরম বক্তব্য রাখেন। সভাপতি ছিলেন সাহিত্য প্রেমী নিতাই মুখার্জী।
আলোচনাতে অংশগ্রহণ করেন প্রবীণ সাহিত্য গবেষক বিদ্যাভূষণ ভট্টাচাৰ্য, সাহিত্যিক প্রণব মুখার্জী, শিক্ষক শেখ নুরুল হুদা, শিল্পী সমাপ্তিকা মন্ডল ও লক্ষণদাস ঠাকুরা। সংগীতে ও কবিতা পাঠে অংশ নেন স্থানীয় শিল্পী ও কবিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাহিত্য প্রেমী সুজিত চক্রবর্তী। শীতের মধ্যে জমজমাটি পরিবেশে সাহিত্যের আড্ডা জমে ওঠে।


