গুড ফ্রাইডে উপলক্ষ্যে চার্চে প্রার্থনায় মন্ত্রী I গুড ফ্রাইডে উপলক্ষ্যে চার্চে প্রার্থনায় মন্ত্রী


1
গুড ফ্রাইডে উপলক্ষ্যে চার্চে প্রার্থনায় মন্ত্রী

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বগপুর অঞ্চলে রাজীবপুর চার্চে গুড ফ্রাইডে উপলক্ষ্যে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল। এখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি এই চার্চে উপস্থিত হয়ে যীশু খ্রীষ্টের মূর্তিতে মাল্যদান করেন। প্রভু যীশুর প্রতি প্রণাম নিবেদন করেন। কথা বলেন উপস্থিত চার্চের ফাদার ও সিস্টারদের সঙ্গে। এই চার্চে থাকা ছেলেমেয়েদের সঙ্গেও আলাদা করে কথা বলেন মন্ত্রী। স্বপন দেবনাথ বলেন, পশ্চিমবঙ্গ হলো ধর্মনিরপেক্ষতার আদর্শ প্রতীক। তাই এখানে সব ধর্মের মানুষরাই তাদের উৎসব অনুষ্ঠানের দিনে নিজ নিজ ধর্মাচরণ করতে পারেন। গুড ফ্রাইড-এর পবিত্র দিনে আমরা প্রভু যীশুর প্রতি এখানে শ্রদ্ধা নিবেদন করলাম। আমাদের একটাই প্রার্থনা সমাজের সর্বত্র যেন শান্তি বিরাজ করে।

2
যক্ষ্মা রোগ দূরীকরণে মহতী উদ্যোগ বন্ধনের

যক্ষ্মা রোগ দূরীকরণে মহতী উদ্যোগ গ্রহণ করলো বর্ধমানের বন্ধন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এই উপলক্ষ্যে স্থানীয় ১৬ নম্বর ওয়ার্ডে জগৎবের এলাকায় তারা একটি শিবিরের আয়োজন করে। এই শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শর্মিলা সরকার, সমাজসেবী আলপনা হালদার, স্থানীয় কাউন্সিলর
এই অনুষ্ঠানে ডাক্তার শর্মিলা সরকার বলেন, আমাদের দেশ থেকে যক্ষ্মা রোগ নির্মূল করার উদ্যোগ নেওয়া হয়েছে 2025 সালের মধ্যে। এই রোগ নির্মূল করার প্রচেষ্টা নিয়েছে সরকার। এই কাজে পশ্চিমবঙ্গ সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা বিশ্ব থেকে যক্ষ্মা রোগ দূরীকরণের সময়সীমা ধার্য করেছে ২০৩০ সালে। ভারতে তার পাঁচ বছর আগেই এই রোগ নির্মূল করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। শর্মিলা সরকার বলেন, এরজন্য আমাদের সাধারণ মানুষদেরও সচেতন হতে হবে। কারও একটানা জ্বর বা কাশি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব প্রয়োজন। যক্ষ্মা রোগের ওষুধ অনেকদিন আগেই আবিষ্কার হয়ে গেছে। এই ওষুধ বাজারে বিক্রয় হয়। তাই যক্ষ্মা রোগ হলে তাকে সরানো সম্ভব। কিন্তু যক্ষ্মা রোগ নির্ণয়ের বিষয়টি অত্যন্ত জরুরী। এই কাজটা নিয়মিত করা প্রয়োজন। এব্যাপারে বন্ধনের উদ্যোগ প্রশংসনীয়।