খোকন দাসের সমর্থনে রোড শো করলেন অভিনেত্রী শ্রাবন্তী
বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী খোকন দাসের সমর্থনে রোড শো করলেন অভিনেত্রী শ্রাবন্তী। এদিন গাড়িতে দাঁড়িয়ে প্রার্থীকে পাশে নিয়ে রোড শোয়ে অংশ নেন অভিনেত্রী। তিনি রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে হাত নেড়ে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। শ্রাবন্তীকে ঘিরে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল যথেষ্ট। শ্রাবন্তী পৌঁছনোর পর তাকে উত্তরীয় পরিয়ে ও হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন খোকন দাস।


