কিষণা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি গর্বের সঙ্গে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় তাদের ৯ ম এক্সক্লুসিভ শোরুম উদ্বোধনের কথা ঘোষণা করেছে। পুলিশ লাইনের মুচিপাড়া এলাকায় অবস্থিত এই নতুন শোরুমটির অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয়।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরি কৃষ্ণ গ্রুপের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর ঘনশ্যাম ধোলাকিয়া এবং কিষণা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি – এর সিইও জনাব পরাগ শাহ। তাঁদের উপস্থিতি এই অঞ্চলে ব্র্যান্ডটির অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।
উদ্বোধন উপলক্ষে কিষণা একটি বিশেষ অফার ঘোষণা করেছে—শুধুমাত্র উদ্বোধনের দিন হীরার গয়নার ওপর অতিরিক্ত ৫% ছাড়। পাশাপাশি ‘অক্ষয়া হ্যাপিনেস ক্যাম্পেইন’-এর অধীনে ‘দ্য বিগ্গেস্ট ফেস্টিভ অফার’-এর সূচনা করা হয়েছে। যেখানে হীরার ও সোনার গয়নার ওপর একাধিক আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে।
হীরার গয়নার গড়ার মজুরির ওপর সরাসরি ৪০% এবং সোনার গয়না গড়ার মজুরির ওপর সরাসরি ৩০% ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া, হীরার ও সোনার গয়নার নির্দিষ্ট কিছু কেনাকাটায় ক্রেতারা উপহার হিসেবে ১০ গ্রাম ও ২০ গ্রামের রুপোর মুদ্রা পাবেন। সেই সঙ্গে পুরনো সোনার ওপর মিলবে ১০০% বিনিময় মূল্য।
কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে, ‘কিষণা’ দিচ্ছে আইসিআইসিআই-এর ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে কেনাকাটায় তাৎক্ষণিক ৫% ছাড়। এর পাশাপাশি থাকছে ‘ডাবল রেট প্রোটেকশন’ সুবিধা—যার মাধ্যমে ক্রেতারা মাত্র ২৫% অগ্রিম মূল্য পরিশোধ করেই সোনার বর্তমান দর লক করে রাখার সুযোগ পাবেন।
হীরার গয়না কেনাকাটায় বিশেষ গিফট ভাউচার পাওয়ার সুযোগ এই উৎসবের মরসুমকে ক্রেতাদের জন্য আরও বেশি আকর্ষণীয় ও লাভজনক করে তুলেছে।
হরি কৃষ্ণ গ্রুপের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী ঘনশ্যাম ধোলাকিয়া বলেন, “অক্ষয় তৃতীয়া চিরন্তন সমৃদ্ধি ও নতুন শুরুর প্রতীক। এই শুভ দিনে বর্ধমানে আমাদের ৯ম শোরুম উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ‘অক্ষয়া হ্যাপিনেস ক্যাম্পেইন’-এর মাধ্যমে আমরা গয়নার কেনাকাটাকে আরও সহজলভ্য ও অর্থবহ করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং আমাদের লক্ষ্য ‘হর ঘর কিষণা’-এর দিকে এগিয়ে যাচ্ছি আমরা।”
কিষণা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি-এর সিইও পরাগ শাহ বলেন, “অক্ষয় তৃতীয়া আমাদের কাছে গ্রাহকদের আরও কাছাকাছি আসার একটি বিশেষ সুযোগ এনে দেয়। বর্ধমানে নতুন শোরুম উদ্বোধনের মাধ্যমে আমরা আমাদের সম্প্রসারণের যাত্রা আরও এগিয়ে নিয়ে যাচ্ছি এবং গ্রাহকদের জন্য উন্নত কারুকার্য ও আকর্ষণীয় অফার নিশ্চিত করছি।”
কিষণা -এর এক্সক্লুসিভ ব্র্যান্ড আউটলেটের অংশীদার রীণা সলুজা এবং মহেন্দ্র সলুজা বলেন, “অক্ষয় তৃতীয়ার এই শুভলগ্নে বর্ধমানে কিষণা-কে নিয়ে আসা আমাদের জন্য গর্বের। ব্র্যান্ডটির বিশ্বস্ততা ও আধুনিক ডিজাইন আজকের গ্রাহকদের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা বিশ্বাস করি, এই শোরুমটি খুব দ্রুতই গ্রাহকদের পছন্দের গন্তব্য হয়ে উঠবে।” এখানে আস্তে আস্তে মানুষের উপস্থিতি বাড়বে।
- accident
- BJP
- Culture
- Fashion
- food
- Health
- holi 2026
- Jamalpur
- kalna
- Lifestyle
- murder
- politics
- safe drive safe life
- sfi
- SIR
- Social
- Society
- Sports
- Tech
- TMC
- অন্নপূর্ণা ভাণ্ডার
- অন্নপূর্ণা যোজনা
- অবৈধ নির্মাণ
- কাটোয়া
- কাটোয়ায়
- কালনা
- খোকন দাস
- তৃণমূল কংগ্রেস
- দুর্ঘটনা
- পথ দুর্ঘটনা
- পূর্বস্থলী
- বর্ধমান
- বর্ধমান উত্তরের
- বিশ্ব সাইকেল দিবস
- বৃক্ষরোপণ
- মাধ্যমিক ২০২৬
- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- মেহেমুদ খান
- শ্বেতা আগরওয়াল
Chief Editor
Saroj Mhr
Lorem ipsum is simply dummy text


