1
কলেজে ভর্তির সুবিধার্থে ছাত্রছাত্রীদের পাশে এসএফআই
ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে এই শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে স্নাতক স্তরে ভর্তির জন্য অপেক্ষারত ছাত্রছাত্রীদের জন্য Admission Buddy নামে সহায়তা whatsapp গ্রুপ খোলা হয়েছে । যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা জেলা ও রাজ্যজুড়ে স্নাতক স্তরে ভর্তির জন্য সমস্ত রকম সহায়তা ও পরামর্শ পাবেন । Know Your Subject , ‘First Genration Learner Corner’ও ভবিষ্যতের চিঠি’সহ বিভিন্ন সুবিধা এই গ্রুপে দেওয়া হবে । যা স্নাতক স্তরে ভর্তি প্রার্থী ছাত্র ছাত্রীদের পক্ষে সহায়ক হবে । এছাড়াও এখানে থাকছে পূর্ব বর্ধমান জেলার প্রতিটা কলেজে ভর্তির বিষয়ে ২৪×৭ সহযোগিতা। জেলার বাইরের কলেজ গুলিতে ভর্তির জন্যেও থাকছে বিশেষ সহযোগিতা।
পূর্ব বর্ধমান জেলার কোন কলেজে কত সিট সেই বিষয়ে বিশেষ ব্রোশিওর।
নিজের পছন্দ, মার্কস, লোকেশন ও খরচের ওপর নজর রেখে বেস্ট কলেজের সাজেশন।
স্কলারশিপ, ফি ছাড় সহ বিভিন্ন বিষয়।
এছাড়াও কলেজ গুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হলে জেলাজুড়ে এসএফআইয়ের প্রতিটি লোকাল কমিটিতে থাকবে কলেজে ভর্তির বিনামূল্যে ফর্ম ফিলাপ করার ‘Admission Buddy Form Fillup Helpdesk’। এ খবর জানিয়েছেন এসএফআই এর পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক উষসী রায় চৌধুরী।
2
প্রয়াসের উদ্যোগে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা
শ্রীপল্লী প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং প্রয়াস ডায়াগনস্টিক এর সহযোগিতায় খোসবাগানে একটি বেসরকারি ভবনে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার অজয় কুমার রায়, ডাক্তার কৌশিক বসাক এবং ডাক্তার মৃণাল কান্তি ঘোষ। তারা সকলেই এদিন তাদের বক্তব্যে স্কোপ অফ আই.ইন মেডিকেল ইমাজিং ইউসিং আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফি। এ বিষয়ে উপস্থিত চিকিৎসকরা তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন।


