ইডির বিরুদ্ধে অনৈতিক হানার অভিযোগ, প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল দাহ খন্ডঘোষে || আইপ্যাক অফিসে ইডির অনৈতিক হানার অভিযোগ, প্রতিবাদে বর্ধমানে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের


1
ইডির বিরুদ্ধে অনৈতিক হানার অভিযোগ, প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল দাহ খন্ডঘোষে

পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার একটা চক্রান্ত চলছে। আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় তথ্য চুরির উদ্দেশ্যে আইপ্যাক অফিসে বিজেপির তোতাপাখি ইডিকে পাঠানো হয়েছে। এর অন্যতম লক্ষ্য হলো রাজ্যে একটা অশান্তির পরিবেশ তৈরী করা। এই ঘটনার প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে কৈয়র অঞ্চলে গুইর গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপুতুল দাহ করা হয়। এ প্রসঙ্গে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বলেন, সম্পূর্ণ অনৈতিকভাবে আইপ্যাক অফিসে ইডিকে পাঠানো হয়েছে। সামনেই বিধানসভা নির্বাচন। এই সময় রাজ্যে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছে বিজেপি। কারণ বিধানসভা নির্বাচনে বিজেপি জানে তাদের পরাজয় সুনিশ্চিত। এই পরিস্থিতিতে তারা সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। যদিও তাদের এই উদ্দেশ্য কোনোভাবেই সফল হবে না বলে উল্লেখ করেন অপার্থিব।

2
আইপ্যাক অফিসে ইডির অনৈতিক হানার অভিযোগ, প্রতিবাদে বর্ধমানে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলকে কালিমালিপ্ত করা এবং আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় তথ্য চুরির উদ্দেশ্যে আইপ্যাক অফিসে বিজেপির তোতাপাখি ইডিকে পাঠানো হয়েছে। এর অন্যতম লক্ষ্য হলো রাজ্যে একটা অশান্তি ও অরাজকতার পরিবেশ তৈরী করা। এরই প্রতিবাদে বর্ধমান কার্জন গেটের সামনে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। এই কর্মসূচীতে অংশ নেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু প্রমুখ। তন্ময় সিংহ রায় বলেন, বিজেপি সম্পূর্ণ অনৈতিকভাবে ইডিকে ব্যবহার করছে‌‌। তাই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতে চাইছে‌ তারা। তাই তারা ইডির মাধ্যমে আইপ্যাক অফিসে হানা দিয়েছি। যা সম্পূর্ণই গণতন্ত্রের পরিপন্থী। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা রাজ্য নেতৃত্বের নির্দেশক্রমে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কার্জন গেটের সামনে পথে নেমে প্রতিবাদ কর্মসূচী পালন করেছি।