স্বজল পঞ্চায়েত ঘোষিত হলো আবুঝহাটি ২ গ্রাম পঞ্চায়েত

স্বজল পঞ্চায়েত ঘোষিত হলো আবুঝহাটি ২ গ্রাম পঞ্চায়েত

পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের আবুজহাটি ২ গ্রাম পঞ্চায়েতকে স্বজল পঞ্চায়েত ঘোষণা করা হলো। এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েষা রাণী এ, জামালপুরের বিধায়ক অলোক মাঝি সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিবৃন্দ। এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে। দপ্তর সূত্রে জানা গেছে, আবুজহাটি ২ গ্রাম পঞ্চায়েতের ৬ টি গ্রামের ৪০৭৪ টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং বিদ্যালয়ও জলের সংযোগ দেওয়া হয়েছে। জেলাশাসক জানিয়েছেন, প্রত্যেকটি বাড়িতে যেমন জলের সংযোগ দেওয়া হলো, তেমনই জল অপচয় বন্ধ করার ক্ষেত্রেও তাদের দায়বদ্ধ থাকতে হবে। কোনোরকম বেআইনি জলের সংযোগ নেওয়া চলবে না। এ বিষয়ে সচেতন থাকতে হবে বলে জানান জেলাশাসক।