সগড়াই জিপিকে মডেল গ্রাম পঞ্চায়েত করার উদ্যোগ I এসটি-এসসি স্কলারশিপ ও সার্টিফিকেট সমস্যার সমাধানে অগ্রণী বাম ছাত্র-যুব সংগঠন


1
সগড়াই জিপিকে মডেল গ্রাম পঞ্চায়েত করার উদ্যোগ

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার সগড়াই গ্রাম পঞ্চায়েতকে মডেল গ্রাম পঞ্চায়েত হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে দিয়ে খন্ডঘোষ ব্লকের অন্তর্গত এই গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকা বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের এ বিষয়ে সচেতন করার কাজ শুরু হয়েছে। সরাসরি পথে নেমে ত্রিস্তর পঞ্চায়েতের সদস্যরা এই বিষয়টি নিয়ে ব্যবসায়ীতে বোঝাচ্ছেন। বোঝানো হচ্ছে সাধারণ মানুষদেরও। এ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা স্থানীয় জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম বলেন, আমরা জনপ্রতিনিধিরা পথে নেমে বিভিন্ন বাজারে থাকা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি। তারা যাতে পচনশীল এবং অপচনশীল সামগ্রী যত্রতত্র না ফেলে পঞ্চায়েত থেকে দেওয়া নির্দিষ্ট পাত্রে আলাদা আলাদা করে ফেলেন, সে বিষয়ে অবহিত করছি। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কর্মীরা এরপর ওই সমস্ত পাত্র নির্দিষ্ট টাইমে নিয়ে যান এবং পরবর্তী পর্যায়ে তা প্রসেসিংয়ের ব্যবস্থা করা হয়। (পজ্)

এ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় বলেন, পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে গ্রাম পঞ্চায়েতগুলির পক্ষ থেকে এই প্রকল্পকে বাস্তবায়িত করার লক্ষ্যে কাজ চলছে। সগড়াই গ্রাম পঞ্চায়েতকে এক্ষেত্রে মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে এই সচেতনতামূলক কর্মসূচীতে আমরা সকলে অংশ নিয়েছি। (পজ্)

উপস্থিত ছিলেন সগড়াই গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবযানী রায়। তিনি বলেন, এখানকার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা সচেতন হলেই আমরা এই গ্রাম পঞ্চায়েত এলাকাকে মডেল গ্রাম পঞ্চায়েত হিসেবে গড়ে তুলতে সফল হবো। আমরা আশাবাদী, স্থানীয় মানুষজনসহ ব্যবসায়ীরা প্রত্যেকেই এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

2
এসটি-এসসি স্কলারশিপ ও সার্টিফিকেট সমস্যার সমাধানে অগ্রণী বাম ছাত্র-যুব সংগঠন

১ জুন বাম ছাত্র সংগঠন এসএফআই-এর পূর্ব বর্ধমান জেলা আদিবাসী ছাত্রছাত্রীদের কনভেনশন অনুষ্ঠিত হবে। যা নিয়ে ইতোমধ্যেই প্রচার শুরু হয়েছে জেলার বিভিন্ন আদিবাসী পাড়া ও গ্রামগুলিতে। শহর থেকে গ্রাম সর্বত্রই চলছে এই প্রচার। একইসঙ্গে চলছে গোটা জেলাজুড়ে বাম-ছাত্র যুব সংগঠন এসএফআই – ডিওয়াইএফআই-এর সদস্য সংগ্রহের প্রচারাভিযান। এদিন এই কর্মসূচী নিয়ে বর্ধমান শহর
বড়নীলপুর এলাকার একটি আদিবাসী বস্তিতে এসএফআই বর্ধমান শহর লোকাল কমিটির পক্ষ থেকে আদিবাসী ছাত্রছাত্রীদের মধ্যে আগামী ১ জুন আদিবাসী জেলা কনভেনশনের প্রচার কর্মসূচী চালানো হয়। পাশাপাশি এদিন ছাত্র-যুব কর্মীদের পক্ষ থেকে এসএফআই-ডিওয়াইএফআই এই দুই সংগঠনের সদস্য সংগ্রহ অভিযানও করা হয়। এদিন সদস্য সংগ্রহ কর্মসূচীতে ছাত্র ও যুব কর্মীদের কাছে পেয়ে বস্তির বেকার যুবকরা তাদের বেকার সমস্যা, কাজ না পাওয়ার সমস্যার কথা তুলে ধরেন। একই সঙ্গে আদিবাসী ও তপশিলী ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। উঠে আসে বস্তি এলাকার আদিবাসী ছাত্রছাত্রীদের এসটি-এসসি সার্টিফিকেট ও স্কলারশিপের সমস্যাও। বহু আদিবাসী ও তপশিলী উপজাতি অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের নিজস্ব এসটি – এসসি সার্টিফিকেট নেই। আবার একইভাবে বহু ছাত্রছাত্রী এসটি – এসসি সার্টিফিকেট থাকা সত্ত্বেও সরকার ও স্কুল কর্তৃপক্ষের উদাসীনতার দরুণ তারা বঞ্চিত হচ্ছে এসটি-এসসি স্কলারশিপ থেকে। তাই এদিন ছাত্রছাত্রীদের এই সমস্যার কথা শুনে তাদের বাড়ি বাড়ি গিয়ে ছাত্র-যুব সংগঠনের পক্ষ থেকে এসটি – এসসি সার্টিফিকেট ও স্কলারশিপের বিষয়ে সচেতনতামূলক প্রচার করা হয়। নেতৃত্বদের মধ্যে অনির্বাণ রায় চৌধুরী বলেন, আমরা আজকের প্রজন্মের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এ ব্যাপারে যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি।