রাজ্যের সমস্ত খারিজি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে, মন্তব্য আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর


 

রাজ্যের সমস্ত খারিজি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে, মন্তব্য আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর

২০২৬ – এর ডিসেম্বর মাসের পর থেকে রাজ্যের সমস্ত খারিজি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। পূর্ব বর্ধমান জেলার জামালপুরে এক আদিবাসী সংগঠনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। মন্ত্রীর এই মন্তব্যের পর ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য তৈরী হয়েছে।
৩০ মে জামালপুরের একটি আদিবাসী সংগঠনের পক্ষ থেকে মন্ত্রী ক্ষুদিরাম টুডুর জন্য এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আদিবাসী সমাজের উন্নয়ন এবং সরকারের আগামী দিনের রূপরেখা নিয়ে বক্তব্য রাখছিলেন মন্ত্রী। কিন্তু অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হতেই তিনি খারিজি মাদ্রাসা নিয়ে এই বড় ঘোষণাটি করেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী সরাসরি জানান, আগামী ডিসেম্বর মাসের পর থেকে সমস্ত খারিজি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। এই বিষয়ে সরকার কঠোর পদক্ষেপ নিতে চলেছে বলে জানান তিনি।