প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে পালিত হল বই দিবস II শ্রমজীবীদের পাশে থাকার বার্তা শ্রমিক সংগঠনের

1
প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে পালিত হল বই দিবস

পূর্ব বর্ধমান জেলার নাসিগ্রাম ফকিরডাঙ্গা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো বই দিবস। এর পাশাপাশি ছাত্র-ছাত্রী সপ্তাহে আনন্দ পরিসরের ও আয়োজন করা হয়। এদিন বিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের চন্দনের ফোঁটা, বৃক্ষ শিশু দিয়ে বরণ করে নেওয়া হয়। বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর হাতে বিদ্যালয়ের নতুন ক্যালেন্ডার ও একটি করে পেন তুলে দেওয়া হয়। সেইসঙ্গে ছাত্রছাত্রীদের হাতের কাজের নমুনা দিয়ে সাজিয়ে তোলা হয় বিদ্যালয় প্রাঙ্গণ। এদিন বৃক্ষরোপণ কর্মসূচীও গ্রহণ করা হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যাহ্নভোজনের ব্যবস্থাও করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ পাঠক বলেন, আমরা বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন এবং ছাত্র-ছাত্রীদের সার্বিক বিকাশে সদা সচেষ্ট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবন্ধু রামপ্রসাদ রজক, প্রধান শিক্ষক সন্দীপ পাঠক, সহশিক্ষক টিপু মেটে ও সলিল মোহান্তি। সকলের সার্বিক প্রচেষ্টায় এই অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে

2
শ্রমজীবীদের পাশে থাকার বার্তা শ্রমিক সংগঠনের

পূর্ব বর্ধমান জেলা ও বর্ধমান শহর আইএনটিটিইউসি-র পক্ষ থেকে জেলার সমস্ত শ্রমজীবী মানুষদের পাশে থাকার বার্তা দেওয়া হলো। তৃণমূল কংগ্রেসের ২৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত শ্রমিক সংগঠনের নেতৃত্ববৃন্দ এই বার্তা পৌঁছে দেন শ্রমজীবী মানুষদের উদ্দেশ্যে। এ প্রসঙ্গে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ কুণ্ডু বলেন, আমরা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন হিসেবে দলের প্রতিষ্ঠা দিবস যথাযথ মর্যাদা সহকারে পালনে উদ্যোগ নিয়েছি। এদিন দলীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে এগিয়ে চলার চেষ্টা করি। আমাদের পাশে থেকে সবসময় সহযোগিতা করেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও জেলা সভাপতি সন্দীপ বসু। আমাদের পথচলায় সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। শ্রমিক সংগঠনের নানান কাজে তিনি আমাদের অনুপ্রাণিত করেন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প শ্রমজীবীদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর নির্দেশিত পথ আমরা অনুসরণ করার চেষ্টা করি। এদিনের এই কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে অংশ নেন আইএনটিটিইউসির জেলা সহ-সভাপতি মুক্তার মিঁয়া, তৃণমূল কংগ্রেসের অন্যতম জেলা নেতৃত্ব চন্দ্রনাথ মুখার্জী সহ তাপস রায়, সুনীল সাউ, রূপক দাস প্রমুখ ট্রেড ইউনিয়ন নেতৃত্ববৃন্দ