৩৫০ বছরের ঐতিহ্য, বর্ধমান রাজবাড়ির রথে জগন্নাথ নন, রাজার রথে রাধাদুলাল গোপাল

৩৫০ বছরের ঐতিহ্য, বর্ধমান রাজবাড়ির রথে জগন্নাথ নন, রাজার রথে রাধাদুলাল গোপাল

প্রায় ৩০০-৩৫০ বছরের পুরনো বর্ধমান রাজবাড়ির লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে রথযাত্রা পালিত হয় এক ব্যতিক্রমী রাজপ্রথায়। এখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি রথে বসানো হয় না; রাজার রথে রাধাদুলাল গোপাল এবং রাণীর রথে নারায়ণ শিলামূর্তি স্থাপন করা হয়।

মন্দিরের প্রধান পুরোহিত উত্তম মিশ্র জানান, দুটি বিশেষ রথ—‘রাজার রথ’ ও ‘রাণীর রথ’-এর মাধ্যমেই উৎসব সম্পন্ন হয়। ভগ্নদশাগ্রস্ত পুরনো পিতলের রথের পরিবর্তে বর্তমানে নতুন রথ ব্যবহার করা হচ্ছে এবং রথগুলি মন্দির প্রাঙ্গণের মধ্যেই প্রদক্ষিণ করানো হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন সংস্কারের অভাবে রাজবাড়ির বড় অংশ ভগ্নপ্রায় হয়ে পড়েছে। আগে রূপোর রথ ও কাঠের রথ ছিল; পরবর্তীতে রূপোর রথ বিক্রি হয়ে যায় এবং কাঠের রথটিই এখনও ব্যবহৃত হচ্ছে। ঐতিহ্যবাহী এই রাজবাড়ি ও রথযাত্রার জৌলুস ফিরিয়ে আনতে সরকারি হস্তক্ষেপ ও সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।