২৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের উদ্যোগে সহায়তা কেন্দ্র চলছে
সম্প্রতি রাজ্যজুড়ে নির্বাচন কমিশনের উদ্যোগে এসআইআর প্রক্রিয়া চলছে। এক্ষেত্রে এসআইআর-এর ফর্ম ফিলাপ করতে হচ্ছে প্রত্যেক ভোটারকে। তবে এ বিষয়ে অনেকেরই স্পষ্ট ধারণা না থাকায় তাদের সাহায্য করার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওয়ার্ডে ওয়ার্ডে সহায়তা কেন্দ্র করা হয়েছে। ২৯ নম্বর ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর সুশান্ত প্রামাণিকের তত্ত্বাবধানে নারকেলবাগানে ও ভাঙা মসজিদ এলাকায় সহায়তা কেন্দ্র চালু রয়েছে। এ প্রসঙ্গে সুশান্ত প্রামাণিক জানান, প্রতিদিন এই সহায়তা কেন্দ্রে বহু মানুষ আসছেন তাদের ফর্ম ফিলাপের ব্যাপারে সাহায্য নেবার জন্য। এখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছেন। এই ফর্ম ফিলাপের ব্যাপারে তাদের সবরকম ভাবে সাহায্য করা হচ্ছে। সুশান্ত বলেন, আমাদের দলের নেতৃত্ব ও কর্মীরা সকাল থেকে রাত পর্যন্ত এই সমস্ত সহায়তা কেন্দ্রে থাকছেন। ওয়ার্ডের ভোটাররা এক্ষেত্রে তাদের সমস্যার বিষয় জানালে তার সমাধানের ব্যাপারে সবরকম সহযোগিতা করা হচ্ছে।
2
এসআইআর নিয়ে সচেতনতা শিবির খন্ডঘোষে
এসআইআর নিয়ে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। ১২ নভেম্বর সন্ধ্যায় স্থানীয় গোপালবেড়া অঞ্চলের কেঁদুর গ্রামে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়। এই সচেতনতা শিবিরে উপস্থিত এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে অপার্থিব ইসলাম বলেন, এসআইআর নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবারই বলেছেন কোনো ন্যায্য ভোটারের নাম এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া চলবে না। আমরা সেই দায়িত্ব সর্বত্র যথাযথভাবে পালনের চেষ্টা করে চলেছি। তিনি বলেন, এখানকার মানুষরা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এ রজন্য তাদের এসআইআর – এর ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে। এই কাজে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিযুক্ত বিএলএ-রা ও স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীরা সবরকম ভাবে সহযোগিতা করছেন। নির্দিষ্ট সহায়তা কেন্দ্রে তারা প্রতিদিন বসছেন। সেখানে আসলেই ভোটারদের এই ফর্ম পূরণের বিষয়ে সবরকম সহযোগিতা করা হচ্ছে।


