হাইকোর্টের নির্দেশে নিশ্ছিদ্র নিরাপত্তা, ময়ূখ ভবনে কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

হাইকোর্টের নির্দেশে নিশ্ছিদ্র নিরাপত্তা, ময়ূখ ভবনে কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার কণ্ঠস্বরের নমুনা দিতে সল্টলেকের ময়ূখ ভবনে পৌঁছন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল ১১টা ৫০ মিনিটে পৌঁছে প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট সেখানে ছিলেন।

আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কণ্ঠস্বরের নমুনা দিয়ে বেরিয়ে যান তিনি।

আদালতে নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা জানানো হওয়ায় কলকাতা পুলিশ ও বিধাননগর পুলিশ কমিশনারেটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

সেই অনুযায়ী ময়ূখ ভবন ও আশপাশে গার্ডরেল, অতিরিক্ত পুলিশ বাহিনী ও কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়।