২১ জুলাই ভিক্টোরিয়া হাউস নয়, সভা হবে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে : হাইকোর্ট

২১ জুলাই ভিক্টোরিয়া হাউস নয়, সভা হবে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে : হাইকোর্ট

২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে ভিক্টোরিয়া হাউসের বদলে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে কালীঘাট তৃণমূলকে শর্তসাপেক্ষে সভার অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

আদালতের নির্দেশ অনুযায়ী, সর্বাধিক ২৫০০ জন উপস্থিত থাকতে পারবেন, দুপুর ১২টা থেকে ৩টা ৩০ পর্যন্ত সভা চলবে এবং ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে পুলিশ।

শুনানিতে তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ১৬৩(২) ধারা জারি করে কর্মসূচি বন্ধের চেষ্টা হচ্ছে। তিনি জানান, ১৯৯৭ সাল থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস পালিত হয়।

তবে বিচারপতি জানান, ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী ওই ধরনের স্থানে সভা করা যাবে না। এরপরই শর্তসাপেক্ষে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে সভার অনুমোদন দেওয়া হয়।